News Flash

  • Home
  • দিনের খবর
  • হাওড়াকাণ্ডে হাই কোর্টে শুভেন্দু, এনআইএ তদন্ত দাবি
Image

হাওড়াকাণ্ডে হাই কোর্টে শুভেন্দু, এনআইএ তদন্ত দাবি

কলকাতা, ৩১ মার্চ (হি. স.) : হাওড়াকাণ্ডে এনআইএ তদন্ত ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে তিনি হাই কোর্টেও আবেদন করেছেন।

শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “হাওড়া এবং ডালখোলায় রাম নবমীর মিছিলে হিংসা ও হামলার ঘটনা সম্পর্কে আমি আজ কলকাতার মাননীয় হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছি। আমি এনআইএ তদন্তের জন্য প্রার্থনা করেছি এবং এই ধরনের এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের পাশাপাশি নিরীহ জীবন বাঁচানোর জন্য কেন্দ্রীয় বাহিনীর অবিলম্বে মোতায়েন প্রয়োজন।

মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিআইএল নথিভূক্ত করার জন্য মঞ্জুর করেছেন এবং সোমবার তালিকার শীর্ষে রাখার নির্দেশ দিয়েছেন।”

কী অবস্থায় রয়েছে হাওড়া শিবপুরের ঘটনার আহতরা? চিকিৎসাই বা কেমন হচ্ছে? তা খতিয়ে দেখতে এ দিন হাওড়া হাসপাতালে পৌঁছন শুভেন্দু অধিকারী। প্রয়োজনে আহতদের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথাও জানান শুভেন্দুবাবু।

Releated Posts

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-নেপাল সীমান্তে পৃথক ঘটনায় দুই বিদেশি নাগরিক আটক বিহার ও উত্তরপ্রদেশে

বিহার/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে পৃথক দুটি ঘটনায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা সংস্থাগুলি। মঙ্গলবার আধিকারিকরা…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top