News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আখাউড়া রোডে রামকৃষ্ণ সারদেশ্বরী মঠের সমস্যার সমাধানের আশ্বাস মেয়রের
Image

আখাউড়া রোডে রামকৃষ্ণ সারদেশ্বরী মঠের সমস্যার সমাধানের আশ্বাস মেয়রের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ আগরতলা আখাউড়া রোডে অবস্থিত রামকৃষ্ণ সারদেশ্বরী মঠের বিভিন্ন সম্পর্কে অবগত হলেন পুর নিগমের মেয়র৷ আখাউড়া রোডস্থিত রামকৃষ্ণ সারদেশ্বরী মঠের বেশ কিছু সমস্যা রয়েছে৷ পরিকাঠামগত ওইসব সমস্যা সমাধানের জন্য মঠ কর্তৃপক্ষের তরফে আগরতলা পুর নিগমের সহযোগিতা চাওয়া হয়েছে৷ এরই পরিপ্রেক্ষিতে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার শুক্রবার রামকৃষ্ণ সারদেশ্বরী মঠ পরিদর্শন করেন৷ পরিদর্শন কালে তিনি সমস্যা সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হন৷ ট্রাস্টের লোকজনরা আগরতলা পুরো নিগমের কাছে মঠের সমস্যা ও সমাধানের জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন৷ সমস্যাগুলি সরেজমিনে খতিয়ে দেখে পুরনিগমের মেয়র জানান আইনের মধ্য থেকে যেসব সহযোগিতা করা সম্ভব সেই সহযোগিতা করতে   পুর নিগম প্রস্তুত৷ শীঘ্রই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেছেন৷৷

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top