News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র মেলা, ব্যবসায়ীদের মধ্যে ভিটি বন্টন
Image

৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র মেলা, ব্যবসায়ীদের মধ্যে ভিটি বন্টন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ আগামী ৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে চৈত্র মেলা৷ আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায় এবার মেলার আয়োজন করা হবে৷ এজন্য প্রস্তুতির কাজ শুরু হয়েছে৷ আগামী ৪ ই এপ্রিল থেকে শুরু হবে আগরতলা চৈত্র মেলা৷ দুটি জায়গায় অনুষ্ঠিত হবে এই মেলা৷ শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায়৷ এই চৈত্র মেলাকে সামনে রেখে ভিটের জায়গা বন্টন করা হচ্ছে আগরতলা পৌর নিগমের তরফ থেকে৷ নিগমের তরফে প্রশাসনের এক প্রতিনিধি দল শুক্রবার শকুন্তলা রোড ও জ্যাকসন গেট এলাকায় ভিটি বিতরণের লক্ষ্যে জায়গার পরিমান নির্ধারণ করে দেন৷ দায়িত্বপ্রাপ্ত এক আধিকারিক জানিয়েছেন আগামী ৪ এপ্রিল থেকে পুরো দমে চৈত্র মেলা শুরু হবে৷ মেলায় দোকান নিয়ে বসতে আগ্রহীদের কাছ থেকে ইতিমধ্যেই আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে৷ সেই আবেদনের ভিত্তিতেই ভিটি বন্টন করা হবে৷ অন্যান্য বছরের মত এবছরও যাতে চৈত্র মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য আগরতলা পুরো নিগমের তরফ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

ভিলেজ কমিটি ভোটে তিপ্রা মথার বড় জয়, জনগণের রায়কে মহারাজের প্রতি আস্থার প্রতিফলন বললেন বৃষকেতু

আগরতলা, ৫ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফলে তিপ্রা মথার বড় জয়কে জনগণের আস্থার প্রতিফলন বলে দাবি করলেন দলের…

ByByReshmi Debnath Oct 5, 2026

থলি বাড়ি গণনা কেন্দ্রের পথে গাছ ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন, কয়েক ঘণ্টা পর রাস্তা পরিষ্কার

কাঠালিয়া, ৫ অক্টোবর: টিটিএএডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনের ভোট গণনার দিন কাঠালিয়া ব্লকের থলি বাড়ি ইংলিশ মিডিয়াম স্কুলের গণনা…

ByByReshmi Debnath Oct 5, 2026

ভিসি নির্বাচনে সিপিআইএম-কংগ্রেস মুছে যাবে, বড় জয়ের দাবি অভিষেকের

আগরতলা, ৫ অক্টোবর: ত্রিপুরার উপজাতি এলাকায় সিপিআইএম ও কংগ্রেস কার্যত মুছে যাবে বলে দাবি করলেন প্রদেশ বিজেপি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 5, 2026

মান্দাইয়ে এনডিএ জোটের জয়জয়কার, উচ্ছ্বাসে মাতলেন কর্মী-সমর্থকরা

আগরতলা, ৫ অক্টোবর: প্রায় ১০ বছর পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত…

ByByReshmi Debnath Oct 5, 2026
Scroll to Top