News Flash

  • Home
  • দেশ
  • রামনবমীর শোভাযাত্রায় মর্মান্তিক ঘটনা! রাজস্থানের কোটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন
Image

রামনবমীর শোভাযাত্রায় মর্মান্তিক ঘটনা! রাজস্থানের কোটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন

কোটা, ৩১ মার্চ (হি.স.): রাজস্থানের কোটায় রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন যুবকের মৃ্ত্যু হয়েছে। সুলতানপুর এলাকার কোটরা দীপসিং গ্রামে ঝুলন্ত বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় এই বিপত্তি ঘটে বৃহস্পতিবার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েছেন আরও ৪ জন, তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী অশোক গেহলট এই দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখের আখ্যা দিয়ে স্বজন হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কোটা, সুলতানপুর সিএইচসি ডাঃ পারভেজ খান বলেছেন, মোট ৭ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩ জনকে সঙ্কটজনক অবস্থায় এমবিএস হাসপাতালে রেফার করা হয়েছে। একজনের চিকিৎসা চলছে।

Releated Posts

পাঞ্জাবের রাজনীতিতে আত্মপ্রকাশ জেডি(ইউ)-র, বিধানসভা নির্বাচনে লড়ার ঘোষণা

চণ্ডীগড়, ৪ জুলাই (আইএএনএস): বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) পাঞ্জাবের রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে…

ByByNews Desk Jul 4, 2026

মধ্যপ্রদেশে প্রথম সরকারি সফরে ইন্দোরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

ভোপাল, ৪ জুলাই (আইএএনএস): দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে শনিবার মধ্যপ্রদেশের ইন্দোরে পৌঁছালেন মুখ্য নির্বাচন কমিশনার…

ByByNews Desk Jul 4, 2026

পাচপদরা রিফাইনারি উদ্বোধন ঘিরে বিজেপি-কংগ্রেসের কৃতিত্বের লড়াই, মোদীর অভিযোগের জবাবে গেহলট

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের বালোতরা জেলার পাচপদরা রিফাইনারির উদ্বোধনকে ঘিরে শনিবার ফের রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 4, 2026

উত্তরপ্রদেশে আবারও ফুটবে পদ্ম, বিধানসভা নির্বাচনে বিজেপিকেই ভোট দেবেন মানুষ: লখনউয়ে নীতিন নবীন

লখনউ, ৪ জুলাই (আইএএনএস): আগামী বছর অনুষ্ঠিত হতে চলা উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ ফের ভারতীয় জনতা পার্টিকেই…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top