News Flash

  • Home
  • দেশ
  • কানপুরের এ আর টাওয়ারে বিধ্বংসী আগুন, দমকলের দীর্ঘ প্রচেষ্টায় এল আয়ত্তে
Image

কানপুরের এ আর টাওয়ারে বিধ্বংসী আগুন, দমকলের দীর্ঘ প্রচেষ্টায় এল আয়ত্তে

কানপুর, ৩১ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের কানপুরে ভয়াবহ আগুন লাগল এ আর টাওয়ারে। শুক্রবার ভোররাতে কানপুরের বাসমান্ডির হামরাজ মার্কেটের কাছে এ আর টাওয়ারে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাসুদ কমপ্লেক্সে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১৫-১৬টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় ৯ ঘন্টার চেষ্টায় সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

উত্তর প্রদেশের দমকলের ডেপুটি ডিরেক্টর অজয় কুমার বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভিতরে কেউ আটকে নেই। দমকল সূত্রের খবর, শুক্রবার ভোররাত তিনটে নাগাদ কানপুরের বাসমান্ডির হামরাজ মার্কেটের কাছে এ আর টাওয়ারে আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাসুদ কমপ্লেক্সে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Releated Posts

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top