News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় বিস্ফোরণ; এক পুলিশ কর্মী আহত, মিলল গ্রেনেড
Image

জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় বিস্ফোরণ; এক পুলিশ কর্মী আহত, মিলল গ্রেনেড

জম্মু, ৩০ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর তহসিলের বর্ডার পুলিশ পোস্ট (বিপিপি) সান্যালকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়ল সন্দেহভাজন জঙ্গিরা। এই হামলায় একজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার রাতের সেই হামলার পর বৃহস্পতিবার সকালে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়, সেই সময় একটি গ্রেনেড পেয়েছে পুলিশ। জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেছেন, বুধবার রাতে হীরানগর থানার অন্তর্গত আন্তর্জাতিক সীমান্তের কাছে বর্ডার পুলিশ পোস্ট সান্যালের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ঘটনাস্থলে পৌঁছনোর পর এসএসপি (কাঠুয়া) শিবদীপ সিং বলেছেন, “আমরা খবর পেয়েছি এখানে একটি বিস্ফোরণ হয়েছে। গ্রামবাসীরা আমাদের জানান, খুব বিকট শব্দে বিস্ফোরণ হয়েছিল। অনুসন্ধান অভিযান শুরু হয়েছে এবং সঠিক অবস্থান সনাক্ত করা হয়েছে। নমুনা সংগ্রহ করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। সকালেও তল্লাশি অভিযান চালানো হয়েছে।” ঘটনাস্থল থেকে বৃহস্পতিবার সকালে একটি গ্রেনেড পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাত দশটা নাগাদ এই বিস্ফোরণ হয়। জম্মু-সাম্বা-কাঠুয়া রেঞ্জের ডিআইজি শক্তি পাঠক জানিয়েছেন, বিস্ফোরণে এক পুলিশ জওয়ান আহত হয়েছেন।

Releated Posts

চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ রিজিজুর, সীমান্ত পরিকাঠামোয় কংগ্রেসের নীতিকে দায়ী করলেন

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশে চিনা অনুপ্রবেশ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করে কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 19, 2026

ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৪

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে ২০ কেজিরও বেশি গাঁজা উদ্ধার করে চারজনকে গ্রেফতার করেছে সশস্ত্র সীমা…

ByByNews Desk Aug 19, 2026

প্রাক্তন বঙ্গমন্ত্রীর জামিন মামলায় রায় দেওয়া থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি

কলকাতা, ১৯ আগস্ট (আইএএনএস): বহুকোটি টাকার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর জামিনের…

ByByNews Desk Aug 19, 2026

টিআইএমএস পরিদর্শনে বাধা, গৃহবন্দি বিআরএস নেতা হরিশ রাও

হায়দরাবাদ, ১৯ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানার বিধানসভায় বিআরএসের উপনেতা টি. হরিশ রাও এবং দলের কয়েকজন নেতাকে বুধবার গৃহবন্দি করেছে…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top