News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মানহানি মামলায় উদ্ধব ঠাকরে-সঞ্জয় রাউতকে সমন দিল্লি হাইকোর্টের
Image

মানহানি মামলায় উদ্ধব ঠাকরে-সঞ্জয় রাউতকে সমন দিল্লি হাইকোর্টের

মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : মানহানি মামলায় অস্বস্তিতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (উদ্ধব) সুপ্রিমো উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গোষ্ঠীর সাংসদ রাহুল রমেশ শেওয়ালের দায়ের করা মামলায় উদ্ধব ঠাকরে, তাঁর ছেলে আদিত্য ঠাকরে ও শিবসেনা মুখপত্র ‘সামনা’র সম্পাদক তথা উদ্ধব গোষ্ঠীর সাংসদ সঞ্জয় রাউতকে তলব করল দিল্লি হাইকোর্ট। আগামী ১৭ এপ্রিল তিনজনকে সশরীরের হাজিরার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতীক জালান।

সম্প্রতি শিবসেনার নাম ও প্রতীক একনাথ শিন্দেকে বরাদ্দ করেছিল নির্বাচন কমিশন। আর ওই সিদ্ধান্তের পরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও সঞ্জয় রাউত দাবি করেছিলেন, ‘নির্বাচন কমিশনকে ২০০০ কোটি টাকা ঘুষ দিয়ে শিবসেনার নাম ও প্রতীক কিনেছে একনাথ শিন্দে গোষ্ঠী।’ ওই মন্তব্যে তাঁদের মানহানি করা হয়েছে বলে দিল্লি হাইকোর্টে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাংসদ রাহুল রমেশ শেওয়ালে।

Releated Posts

আঠারোমুড়ার জঙ্গল ছেড়ে লোকালয়ে দাঁতাল হাতি, আতঙ্কে ডিএম কলোনি-মহারানীপুর-নেতাজিনগর

আগরতলা, ৬ অক্টোবর: পাহাড়ি জঙ্গল ও গ্রামীণ জনপদ পেরিয়ে ফের লোকালয়ের দিকে চলে এল বন্য দাঁতাল হাতি। মঙ্গলবার…

ByByReshmi Debnath Oct 6, 2026

দুর্গাপূজায় আগরতলার রেজিস্টারভুক্ত ক্লাবগুলির ৫ কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ বিল দেবে পুর নিগম

আগরতলা, ৬ অক্টোবর: আগরতলা শহরের রেজিস্টারভুক্ত দুর্গাপূজা উদ্যোক্তাদের জন্য বড় সিদ্ধান্ত নিল আগরতলা পুর নিগম। আসন্ন দুর্গাপূজাকে সামনে…

ByByReshmi Debnath Oct 6, 2026

তিপ্রামথা ৩৪২৮টি, বিজেপি ৮৫৯টি, নির্দল ১৭৩টি, সিপিআই(এম) ৮৭টি, আইপিএফটি ৩৩টি, আইএনসি ১৪টি আসনে জয়ী: কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত ভিলেজ কমিটির নির্বাচনের ভোট গণনা গতকাল…

ByByReshmi Debnath Oct 6, 2026

টেপানিয়ায় ৬০ আসনের সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ স্থাপনে অনুমোদন

আগরতলা, ৬ অক্টোবর: গোমতী জেলার টেপানিয়ায় ত্রিপুরা সরকারি আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনের অনুমোদন দিয়েছে ন্যাশনাল কমিশন…

ByByTaniya Chakraborty Oct 6, 2026
Scroll to Top