News Flash

  • Home
  • দেশ
  • সাংসদ গিরিশ বাপটের মৃত্যুতে দল এক আন্তরিক নেতাকে হারালো : একনাথ শিন্দে
Image

সাংসদ গিরিশ বাপটের মৃত্যুতে দল এক আন্তরিক নেতাকে হারালো : একনাথ শিন্দে

মুম্বই, ২৯ মার্চ (হি.স.) : সাংসদ তথা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা গিরিশ বাপটের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে বলেন, রাজনীতি একজন সর্বজনীন এবং বড় মনের নেতাকে হারিয়েছে। শোকবার্তায় তিনি বলেন, এমন একজন বন্ধুত্বপূর্ণ ও সহৃদয় নেতার মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

শিন্দে বলেন, গিরিশ বাপট একটি দুরারোগ্য রোগের সাথে লড়াই করার পরেও দলের হয়ে কাজ করেছেন। আমি যখন তার সাথে দেখা করতাম, শুধু রাজনীতি নয়, অনেক বিষয়ে তার জ্ঞান দেখে বিস্মিত হতাম। সম্প্রতি পুনেতে তাঁর সঙ্গে দেখা হয়। পৌর সেবক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। রাজ্য মন্ত্রিসভায় বিধায়ক, সাংসদ ও মন্ত্রী হিসেবে তিনি সর্বদাই সাধারণ মানুষের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন।

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top