News Flash

  • Home
  • দিনের খবর
  • রাত পোহালেই রামনবমী, জোর প্রস্তুতি বাঁকুড়া জেলা জুড়ে
Image

রাত পোহালেই রামনবমী, জোর প্রস্তুতি বাঁকুড়া জেলা জুড়ে

বাঁকুড়া, ২৯ মার্চ (হি. স.) : বুধবার রাত পোহালেই রামনবমী।বাঁকুড়া জেলা জুড়ে জোর প্রস্তুতি চলছে। শুক্রবার সকাল থেকেই শুরু হবে এলাকায় এলাকায় শোভাযাত্রা।

বাঁকুড়া শহরে গত বছর শোভাযাত্রার যাত্রাপথকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে।পরিস্হিতি সামাল দিতে ব্যাপক লাঠি চার্জ করে পুলিশ, তারপর জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে, চলে কাঁদানে গ্যাস।শোভাযাত্রায় অংশগ্রহণকারী বহু মানুষ আহত হন, চলে ব্যাপক ধরপাকড়। এবছ‍র সে কারনেই পুলিশ প্রশাসন আগেভাগেই কঠোর মনোভাব নিয়েছেন।শোভাযাত্রার যাত্রাপথে মাচানতলা মোড়ে রয়েছে মসজিদ ।মসজিদের সামনের রাস্তা দিয়ে শোভাযাত্রা কোনো ভাবেই যাবে না এই সিদ্ধান্তে অনড় প্রশাসন।উদ্যোক্তাদের তা জানিয়েও দেওয়া হয়েছে।শোভাযাত্রা নিয়ে গতকালই দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে পুলিশ প্রশাসন।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোনও প্রকার অশান্তি সৃষ্টি না হয় তারজন্য আগাম প্রস্তুতি নিচ্ছে।ইতিমধ্যেই শহরে প্রায় দেড় শতাধিক সি সি ক্যামেরা বসানো হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।এছাড়াও যাত্রাপথে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। রামনবমী উৎসব সমিতিও শান্তি বজায় রেখে শোভাযাত্রায় অংশগ্রহণ করার আবেদন জানিয়েছে। সমিতি সূত্রে জানা গেছে সকাল আটটায় নূতনচটী পাঁচবাঘা থেকে শোভাযাত্রা শুরু হবে।মাচানতলা, মিনি মার্কেট হয়ে বড়বাজার, রানীগঞ্জ মোড় হয়ে লালবাজারে শেষ হবে।যাত্রাপথে শোভাযাত্রায় অংশগ্রহণ কারীদের শরবত,পানীয় জল দিয়ে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top