News Flash

Image

নিশীথের কনভয়ে হামলা, সিবিআই তদন্তের নির্দেশ

কলকাতা, ২৮ মার্চ (হি স)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই নির্দেশ দেয়। বলা হয়, ঘটনার পিছনে কোনও গভীর ষড়যন্ত্র ছিল কি না সিবিআই তা খতিয়ে দেখবে।

রাজ্য সরকার এই সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়েছিল। সেই আর্জি খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই জন্য আদালত নিরপেক্ষ কোনও সংস্থার হাতে ওই হামলার ঘটনার তদন্তভার তুলে দিয়েছে।

২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দিনহাটায় পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূল কর্মী, সমর্থকরা। ৪০টি গাড়ির কনভয় নিয়ে এলাকায় নিশীথ প্রামাণিক অশান্তি করতে এসেছেন বলে অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় এলাকা। সেই সময় বোমা, গুলি চলে বলেও অভিযোগ বিজেপির। ঘটনার তদন্ত শুরু করে রাজ্য পুলিশ।

এ সবের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িতে হামলার ঘটনার পরেই বিষয়টি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের কাছে এ বিষয়ে রিপোর্ট তলব করেন রাজ্যপাল। রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

দিনহাটার ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। পুলিশের কাছে নিশীথ প্রামাণিকের উপর হামলার ও তদন্তের গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট চায় আদালত। সেই মামলারই শুনানি ছিল এদিন।

Releated Posts

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top