News Flash

  • Home
  • দেশ
  • উমেশ পাল মামলায় আতিকের যাবজ্জীবন সাজা, ৫ হাজার টাকা জরিমানা করল আদালত
Image

উমেশ পাল মামলায় আতিকের যাবজ্জীবন সাজা, ৫ হাজার টাকা জরিমানা করল আদালত

প্রয়াগরাজ, ২৮ মার্চ (হি.স.): আইনজীবী উমেশ পালের অপহরণের মামলায় দোষীসাব্যস্ত মাফিয়া ওরফে রাজনীতিবিদ আতিক আহমেদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। পাশাপাশি আতিককে ৫ হাজার টাকা জরিমানাও করেছে প্রয়াগরাজের আদালত। আইনজীবী উমেশ পালের অপহরণের মামলায় অভিযুক্ত মাফিয়া ওরফে রাজনীতিবিদ আতিক আহমেদকে মঙ্গলবার দোষীসাব্যস্ত করেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজের এমপি-এমএলএ আদালত। পাশাপাশি দিনেশ পাসি এবং খান শৌলত হানিফকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আতিকের ভাই আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করেছে আদালত। পরে আতিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।

আইনজীবী উমেশ পাল অপহরণ মামলায় মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পেশ করা হয় আতিক আহমেদ-সহ সমস্ত অভিযুক্তদের। আদালতের বাইরে ছিল পুলিশি নিরাপত্তা। এই মামলায় আতিক আহমেদ, দিনেশ পাসি এবং খান শৌলত হানিফকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আতিকের ভাই আশরাফ-সহ বাকি ৭ অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে।

উত্তর প্রদেশের প্রাক্তন বিধায়ক আতিকের বিরুদ্ধে সেই রাজ্যেরই বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে হত্যার অভিযোগ ছিল। ২০০৫ সালের ওই ঘটনায় পরে ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী, রাজুর ঘনিষ্ঠ বন্ধু উমেশকেও অপহরণ করা হয়। পরে উমেশকে ছেড়ে দিলেও গত কয়েক বছরে একাধিক বার আক্রান্ত হন উমেশ। শেষ পর্যন্ত গত ২৪ ফেব্রুয়ারি প্রয়াগরাজের রাস্তায় প্রকাশ্যে উমেশকে খুন করা হয়। যে ঘটনায় আবার অভিযোগের তির ঘুরেছে আতিকের দিকেই। আতিক গুজরাটের সবরমতী জেলে বন্দি ছিল। সেখান থেকেই তাকে প্রয়াগরাজে নিয়ে আসা হয়।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top