News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবে ভারত-পাক সীমান্তে ফের ড্রোনের গতিবিধি! গুলি করে নামাল বিএসএফ
Image

পঞ্জাবে ভারত-পাক সীমান্তে ফের ড্রোনের গতিবিধি! গুলি করে নামাল বিএসএফ

অমৃতসর, ২৮ মার্চ (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর ড্রোনের গতিবিধি বেড়েই চলেছে। এবার পঞ্জাবের অমৃতসর সেক্টরে রাজাতাল বর্ডার আউটপোস্ট এলাকায় রাতের অন্ধকারে একটি ড্রোন উড়তে দেখেন বিএসএফ জওয়ানরা। ড্রোনটি পাকিস্তানের দিক থেকে উড়ে আসছিল। সোমবার রাতে ড্রোনটি দেখতে পাওয়া মাত্রই বিএসএফ জওয়ানরা গুলি চালান, গুলি লেগে মাটিতে আছড়ে পড়ে ড্রোনটি।

মঙ্গলবার সকালে বিএসএফ জানিয়েছে, মঙ্গলবার সকালে তল্লাশি চালানোর সময় বিএসএফ জওয়ানরা আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৭০০ মিটার এবং সীমান্ত রক্ষী বাহিনীর বেড়াজাল থেকে ৩৫০ মিটার দূরে একটি সাদা রঙের ব্যাগ-সহ একটি কালো রঙের ড্রোন উদ্ধার করেন। ব্যাগ খুললে হলুদ রঙের আঠালো টেপ দিয়ে মোড়ানো একটি বড় প্যাকেট এবং একটি ছোট টর্চ পাওয়া যায়।

অন্যদিকে, ২৭-২৮ মার্চের মধ্যবর্তী রাতে, বিএসএফ জওয়ানরা অমৃতসর সেক্টরের রামতীরথ এলাকায় একটি ড্রোন অনুপ্রবেশ দেখতে পান। গুলিও চালানো হয়। অনুসন্ধান অভিযানের সময়, বিএসএফ জওয়ানরা দুইজনকে গ্রেফতার করেছে এবং ৩.২২ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top