News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গোলাবারুদ সহ মণিপুরে গ্রেফতার মায়ানমার-ভিত্তিক পিপলস ডিফেন্স ফোর্সের দুই জঙ্গি
Image

গোলাবারুদ সহ মণিপুরে গ্রেফতার মায়ানমার-ভিত্তিক পিপলস ডিফেন্স ফোর্সের দুই জঙ্গি

ইমফল, ২৮ মার্চ (হি.স.) : মণিপুরে গ্রেফতার করা হয়েছে মায়ানমার-ভিত্তিক জঙ্গি সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)-এর দুই ক্যাডারকে। তাদের হেফাজত থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের গুলি সমেত বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজ্য পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন থেকে মণিপুর সরকার রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী বিরোধী অভিযান চালিয়েছে। এরই মধ্যে ভারত-মায়ানমার সীমান্তবর্তী ৭৯ এবং ৮০ নম্বর পিলারের কাছে বিদেশি আন্ডারগ্রাউন্ড সংগঠনের কয়েকজন ক্যাডার বিচরণ করছে বলে সুনির্দিষ্ট তথ্য পান সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষ।

প্রাপ্ত তথ্য ভিত্তিতে গতকাল মোরে এবং খাবেইসোই-এর বিশেষ যৌথ কমান্ডো বাহিনীর দল টেংনোপাল জেলার ভারত-মায়ানমার সীমান্তবর্তী জাংনোই গ্রাম সংলগ্ন ৭৯ এবং ৮০ নম্বর পিলারের কাছে তল্লাশি অভিযান চালায়। ওই অভিযানে বেলা প্রায় ১:২০ মিনিট নাগাদ মায়ানমার-ভিত্তিক আন্ডারগ্রাউন্ড সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স-এর দুই ক্যাডারকে হেফাজতে নেয় যৌথ কমান্ডো বাহিনী। আটক দুই জঙ্গি ক্যাডারকে মায়ানমারের বাসিন্দা নিপাইং এবং ইয়েইন্ত অং বলে শনাক্ত করা হয়েছে।
ধৃতদের হেফাজত থেকে একে ৪৭ রাইফেলের সক্রিয় দুই রাউন্ড গুলি, পয়েন্ট (.) ৯ এমএম পিস্তলের সক্রিয় দুই রাউন্ড গুলি, সিম সহ দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট, দুটি ছোট হ্যান্ডব্যাগ, ১০,১০০ মায়ানমারি কিয়াট এবং একটি কেনবো বাইক কমান্ডোরা বাজেয়াপ্ত করেছেন কমান্ডোরা।
পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আটক দুই জঙ্গি ক্যাডারকে মোরে সদর থানায় সমঝে দেওয়া হলে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে উভয়কে সুনির্দিষ্ট আইনে গ্রেফতার করা হয়েছে, জানিয়েছে সূত্রটি।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top