News Flash

  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আদিবাসী নৃত্য মুখ্যমন্ত্রীর, বাজালেন ধামসাও
Image

রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে আদিবাসী নৃত্য মুখ্যমন্ত্রীর, বাজালেন ধামসাও

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : সোমবার নেতাজি ইনডোরে রাজ্য সরকার আয়োজিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যভাবে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । দেখা গেল ধামসা বাজাচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপর আবার আদিবাসী নৃত্যেও পা মেলালেন মমতা। যা দেখে আপ্লুত রাষ্ট্রপতিও।

রাষ্ট্রপতি হওয়ার পর সোমবারই প্রথমবার বাংলায় পা রাখেন দ্রৌপদী মুর্মু। নেতাজি ভবন ঘুরে এদিন বিকেল তিনি পৌঁছে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই রাষ্ট্রপতির সামনে নৃত্য পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা। তবে তাঁরা একা নন, নৃত্যশিল্পীদের হাত ধরে ধামসা মাদলের তালে পা মেলান মুখ্যমন্ত্রীও। সেই সঙ্গে ইন্দ্রনীল সেন, রূপঙ্কর, লোপামুদ্রা মিত্ররা যখন আনন্দলোকে-মঙ্গলালোকে গাইলেন তখন ধামসাও বাজাতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে । মঞ্চে বসে মুখ্যমন্ত্রীর এহেন অভিনব আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু এবং রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Releated Posts

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026

কেরলে বৃষ্টিজনিত দুর্যোগে মৃত ৮, নিখোঁজ ৮; ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

তিরুবনন্তপুরম, ২ আগস্ট (আইএএনএস): কেরলে প্রবল বৃষ্টি ও বন্যাজনিত দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত আটজনের মৃত্যু হয়েছে, ১৩ জন…

ByByNews Desk Aug 2, 2026

বারামুলায় যৌথ বাহিনীর জালে জঙ্গিদের ওভারগ্রাউন্ড ওয়ার্কার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গুলি

শ্রীনগর, ২ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলায় যৌথ বাহিনীর অভিযানে এক জঙ্গি-সহযোগী বা ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে (ওজিডব্লিউ)…

ByByNews Desk Aug 2, 2026

বিহারে রহস্যজনক পরিস্থিতিতে পুরসভার নির্বাহী আধিকারিকের মৃত্যু, তদন্ত শুরু

ঔরঙ্গাবাদ, ২ আগস্ট (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় রহস্যজনক পরিস্থিতিতে আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর দেহরি-ডালমিয়ানগর পুর পরিষদের নির্বাহী…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top