News Flash

  • Home
  • দেশ
  • তিলজলা নাবালিকা হত্যা কাণ্ডে বিক্ষোভের জেরে রণক্ষেত্র তিলজলা, পুলিশের গাড়িতে আগুন স্থানীয়দের
Image

তিলজলা নাবালিকা হত্যা কাণ্ডে বিক্ষোভের জেরে রণক্ষেত্র তিলজলা, পুলিশের গাড়িতে আগুন স্থানীয়দের

তিলজলা, ২৭ মার্চ (হি. স.) : তিলজলা থানা এলাকায় এক কিশোরীকে অপহরণ করে খুন করে দেহ স্যুটকেসে বন্দী করে রাখা হয়। মাথায় হাতুড়ির আঘাত, সারা শরীর সুচলো অস্ত্রে ক্ষতবিক্ষত। শ্বাসরোধ করে খুন। তিলজলায় শিশুকন্যাকে অপহরণ করে নৃশংসভাবে খুনের অভিযোগে রবিবার রাতেই গ্রেফতার করা হয় অলোক কুমার নামে এক যুবককে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এদিন পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়া হয় বলে অভিযোগ। এমনকী পুলিশের গাড়িতে আগুনও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার অলোককে আলিপুর আদালতে তোলা হবে। গতকালই খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

স্থানীয়দের অভিযোগ, রবিবার সকাল থেকে বারবার বলা সত্বেও মাত্র দু’জন পুলিশ পাঠানো হয় ওই নাবালিকার খোঁজে। কিন্তু তাতেও রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই নাবালিকাকে খুঁজে পাওয়া যায়নি। এরপরই গতকাল রাত থেকেই উত্তাল ওঠে তিলজলা এলাকা। তিলজলা থানার সামনেও বিক্ষোভ দেখাতে থাকে এলাকার বাসিন্দারা। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে দু’জন মহিলাকে আটক করে পুলিশ। পাশাপাশি ওই এলাকায় ২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়। স্থানীয়দের আরও অভিযোগ, একটি শিশু কন্যাকে খুঁজতে মাত্র দু’জন পুলিশ পাঠানো হয়েছিল। আর বিক্ষোভ হটাতে ২০০ জন পুলিশ। সোমবার সকালেও উত্তাল হয়ে ওঠে তিলজলা এলাকা। দুজন মহিলাকে আটক করার প্রতিবাদে দীর্ঘক্ষণ অবরোধ করে রাখা হয়েছে বন্ডেল রোড। এখনও পর্যন্ত চলছে এই বিক্ষোভ কর্মসূচি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় ওই অভিযুক্ত দাবি করেছে, তাঁর স্ত্রীর সন্তান হচ্ছিল না। গর্ভে সন্তান ধারণ করলেও, বার বার গর্ভপাত হচ্ছিল। তাই তান্ত্রিকের পরামর্শ মতো একাজ করেছে। তান্ত্রিক বিধান দিয়েছিল, একটি শিশু কন্যার বলি দিতে হবে।

যদিও এই দাবি মানতে নারাজ এলাকার লোকজনেরা। তাঁদের দাবি, পুলিশকে মিস গাইড করতে একথা বলছে অলোক। এলাকা বাসিন্দারা জানান, অভিযুক্তের স্ত্রী গর্ভাবস্থায় ছিলেন। তাহলে এটা গল্প ছাড়া কিছু না। তিন মাস হল তিলজলার এলাকার ওই বাড়িতে ভাড়া আসেন। অলোকের স্ত্রী গর্ভবতী হওয়ায় কিছুদিন এখানে থেকে বিহারে চলে যান।
তাঁদের অভিযোগ, ওই শিশু কন্যাকে ধর্ষণ করার জন্য অনেক দিন ধরেই পরিকল্পনা করেছিল আলোক। পুলিশকে খবর দেওয়া হলে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা যায়, শিশুটি বাড়ির নীচ থেকে উপরের দিকে তাকিয়ে কারও সঙ্গে কথা বলছে। তারপরেই ভিতরে ঢুকে যায় শিশুটি। আর বের হয়নি শিশুটি। তার মানে বাড়ির মধ্যেই সে ছিল বলে দাবি স্থানীয়দের।

Releated Posts

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top