News Flash

Image

মধুবনে গাছ পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ গাছ কাটতে গিয়ে গাছ পড়ে মৃত্যু  দিনমজুর হীরেন্দ্র দেববর্মার৷  ঘটনা বালিধুম এডিসি ভিলিজে রাবার বাগানে৷  মর্মান্তিক ভাবে মৃত্যু হল ৩৪ বছরের দিনমজুর হীরেন্দ্র দেববর্মার৷ জানা যায় মধুবন এডিসি ভিলেজ নিবাসী হীরেন্দ্র দেববর্মা পেশায় একজন দিনমজুর৷ পার্শবর্তী বালিধুম এডিসি ভিলিজে রাবার বাগানে গাছ কাটতে যায়৷ সেখানে তার উপর একটি গাছ ভেঙ্গে পড়ে৷ তড়িঘড়ি ধর্মনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷ ফায়ার সার্ভিস আনন্দবাজার যখন  যায় তখন তারা দেখতে পায় একটি গাড়ি করে হীরেন্দ্র দেববর্মাকে নিয়ে আসা হচ্ছে৷ ফায়ার সার্ভিস কর্মীরা সেই গাড়ি থেকে হীরেন্দ্রকে নিজেদের ফায়ার সার্ভিসে তুলে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে৷ ময়নাতদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়৷

Releated Posts

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top