News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূল সরকারের বিরুদ্ধে এক হাত নিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি
Image

তৃণমূল সরকারের বিরুদ্ধে এক হাত নিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক হাত নিলেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। সোমবার বিজেপির সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সাংসদ সৌমিত্র খাঁ ও শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সংকীর্ণ রাজনীতি করছেন বলে অভিযোগ তাঁদের।

এদিন শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সংকীর্ণ রাজনীতির উদাহরণ হিসেবে ৩০ মার্চ রামনবমীতে বাংলায় ছুটি দেওয়া হয় না। অথচ ওই দিনই ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও দাবি, বিচারব্যবস্থা, সিবিআই, ইডির উপর চাপ তৈরি করতে ধর্নায় বসছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি তৃণমূল আমলে বাংলার ঋণ, বেকারত্ব কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে দাবি বিজেপির।
সাংবাদিক সম্মেলন থেকে শুভেন্দু অধিকারীর অভিযোগ, “৩০ মার্চ দেশজুড়ে রামনবমী পালিত হয়। এটা সনাতন ধর্মের রীতি। ওই দিন বাংলায় সরকারি ছুটি দেওয়া হয় না।” এরপরই তাঁর খোঁচা, “২৯ মার্চ দেশজুড়ে উৎসবের আমেজ। ওইদিনই ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী। বিচারব্যবস্থা, ইডি, সিবিআইয়ের উপর চাপ তৈরি করতেই এই ধরনা।”

বিজেপির আরও দাবি, বাম আমলের তুলনায় তৃণমূল জমানায় রাজ্যে শিক্ষিক বেকারের সংখ্যা কয়েক গুণ বেড়েছে। ঋণের পরিমাণ কয়েকগুণ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করে বাংলার শাসকদল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল বঙ্গ বিজেপি।

Releated Posts

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

সুস্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি: পবন কল্যাণ

অমরাবতী, ৬ এপ্রিল(আইএএনএস): জাতীয়তাবাদ, সেবা এবং মানুষের প্রতি অটল প্রতিশ্রুতির মূল আদর্শকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি সুস্পষ্ট…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top