News Flash

  • Home
  • দিনের খবর
  • জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু এক ব্যক্তির, ছত্তিশগড়ে প্রাণে বাঁচলেন দু’জন
Image

জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু এক ব্যক্তির, ছত্তিশগড়ে প্রাণে বাঁচলেন দু’জন

সুরজপুর (ছত্তিশগড়), ২৭ মার্চ (হি.স.): জঙ্গলে কাঠ কাটতে গিয়ে বাঘের তাণ্ডব। বাঘের হামলায় ছত্তিসগড়ে মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও দু’জন। সোমবার ছত্তিসগড়ের সুরজপুরে বাঘের হামলায় বেঘোরে প্রাণ খোয়ালেন এক ব্যক্তি। বন দফতর কর্মকর্তা জানিয়েছেন, কলমঞ্জন গ্রামের কাছে এক জঙ্গলে বাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু এবং দু’জন আহত হয়েছেন।

মৃত ব্যক্তির নাম-সময় লাল। বয়স ৩২। আহত দুই ব্যক্তি কৈলাস সিং (৩৫) এবং রায় সিং (৩০)। জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলেন তাঁরা। বাঘের হামলায় গুরুতর আহত হয়ে কোনও মতে পালিয়ে বেঁচেছেন দু’জন। তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জঙ্গলে বাঘের হামলার ফলে স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আগামী দিনে বাঘের হামলা আরও বাড়তে পারে এবং এভাবেই গ্রামবাসীরা বেঘোরে প্রাণ হারাবেন বলেই আশঙ্কা করছেন তাঁরা।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top