News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াসের আলোচনায় উঠে আসল সমাজে শান্তি শুধু আইন করে হবেনা
Image

প্রয়াসের আলোচনায় উঠে আসল সমাজে শান্তি শুধু আইন করে হবেনা

TRIPURA POLICEনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ উত্তর বাধারঘাটে স্বামী বিবেকানন্দ ক্লাবে এডি নগর থানার পুলিশের উদ্যোগে প্রয়াস কর্মসূচী পালিত হয়েছে৷ জনগনের সঙ্গে পুলিশের সম্পর্ক কার্যত আরও নিবিড় করার লক্ষ্যেই এই কর্মসূচী পালন করা হয়৷ সমাজে শান্তি ও সুস্থিতি বজায় রাখার প্রয়োজনেই পুলিশ কাজ করে৷ এই কাজ সুষ্ঠুভাবে করার জন্য জনগনের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক থাকা বাঞ্চনীয়৷ কেননা, পুলিশ শুধুমাত্র আইন প্রয়োগ করেই  সমাজে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে সক্ষম হবে না৷ এই উদ্দেশ্যকে সামনে রেখেই রাজ্য আয়ক্ষ্যা প্রশাসন রাজ্য ব্যাপী গত কয়েক বছর ধরে প্রয়াস নামক কর্মসূচী পালন করে চলেছে৷ এই কর্মসূচী পালনে বিভিন্ন ক্লাবও স্বোচ্ছাসেবী সংগঠনগুলির সহযোগিতাও নিচ্ছে পুলিশ৷ উত্তর বাধার ঘাটে স্বামী বিবেকানন্দ ক্লাবে এডি নগর থানার উদ্যোগে প্রয়াস কর্মসূচী পালন করা হয়৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top