News Flash

  • Home
  • দিনের খবর
  • আন্ধেরি পূর্বে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন, মৃত্যু একজনের যুবকের
Image

আন্ধেরি পূর্বে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন, মৃত্যু একজনের যুবকের

মুম্বই, ২৭ মার্চ (হি.স.) : মুম্বইয়ের আন্ধেরি পূর্বে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লেগে প্রাণ হারালেন একজন যুবক। সোমবার ভোররাতে আন্ধেরি পূর্বের সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। ওই দোকান থেকে একজনকে উদ্ধার করে রাজাওয়ারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতের নাম-রাকেশ গুপ্তা (২২)। সে ওই দোকানে কাজ করত এবং দোকানেই থাকত।

বৃহন্মুম্বই পৌর নিগম জানিয়েছে, সোমবার ভোররাত দু’টো নাগাদ সাকি নাকা মেট্রো স্টেশনের কাছে বৈদ্যুতিক সরঞ্জাম ও হার্ডওয়ারের দোকানে আগুন লাগে। দমকল কর্মীরা পৌঁছে বেশ কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলেন। পরে রাকেশ গুপ্তা নামে ওই যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, প্রাণে বাঁচানো যায়নি।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top