News Flash

  • Home
  • দেশ
  • তুমুল হইচইয়ে দুইকক্ষের অধিবেশন মুলতুবি, গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ কংগ্রেস-সহ বিরোধীদের
Image

তুমুল হইচইয়ে দুইকক্ষের অধিবেশন মুলতুবি, গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ কংগ্রেস-সহ বিরোধীদের

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): কংগ্রেস-সহ বিরোধী সাংসদদের তুমুল হইচইয়ের কারণে মুলতুবি হয়ে গেল সংসদের উভয়কক্ষের অধিবেশন। দুপুরে দু’টো অবধি রাজ্যসভা ও ৪টে অবধি লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। সোমবার বেলা এগারোটা থেকে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হয়। উভয় কক্ষের কার্যক্রম শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিরোধী সাংসদদের প্রতিবাদের মধ্যে রাজ্যসভা দুপুর ২টো পর্যন্ত এবং লোকসভা বিকেল ৪টে পর্যন্ত মুলতবি করা হয়। বিরোধীরা এদিনও আদানি গ্রুপ ইস্যু এবং রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়ার বিরোধিতা করেন।

এদিকে, সংসদের অধিবেশন মুলতুবি হয়ে যাওয়ার পর আদানি গ্রুপ ইস্যুতে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রের বিরুদ্ধে সরব হন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রমুখ। তাঁদের পরনে ছিল কালো পোশাক।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top