News Flash

  • Home
  • দিনের খবর
  • সংবিধান ও বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না কংগ্রেস নেতৃত্ব : গজেন্দ্র সিং শেখাওয়াত
Image

সংবিধান ও বিচার ব্যবস্থায় বিশ্বাস করে না কংগ্রেস নেতৃত্ব : গজেন্দ্র সিং শেখাওয়াত

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত। কংগ্রেস নেতৃত্বের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, “আদালত কর্তৃক ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া সত্ত্বেও, অহংকারবশত তিনি অপমান বলে মনে করেছেন। সাজা দেওয়ার পরে, কংগ্রেস যেভাবে আদালত, বিচার ব্যবস্থা এবং বিচারককে প্রশ্ন করেছিল, তা থেকে এটা স্পষ্ট যে কংগ্রেস, কংগ্রেস নেতৃত্ব এবং তাঁদের নেতারা সংবিধান ও বিচার ব্যবস্থায় বিশ্বাস করেন না।”

কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত সোমবার সকালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় আরও বলেছেন, “রাহুল গান্ধীকে অভ্যাসগত আক্রমণ করতে দেখেছি আমরা। ২০১৮ সালে সুপ্রিম কোর্ট যখন তাঁকে তিরস্কার করেছিল, তখন তিনি ক্ষমা চেয়ে নিজেকে রক্ষা করেছিলেন। তাঁকে মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট তাঁকে ভবিষ্যতে এই ধরনের ভুল করা থেকে বিরত থাকতে বলেছিল।”

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top