News Flash

  • Home
  • দেশ
  • নানুরে অনুব্রত ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে পার্টি অফিসে ডেকে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ
Image

নানুরে অনুব্রত ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে পার্টি অফিসে ডেকে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ

সিউড়ি, ২৬ মার্চ (হি.স.) : অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আবদুল কেরিম খান জেলা পরিষদের পূর্ত-পরিবহণ কর্মাধ্যক্ষ্যের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে ডেকে জোর করে বিঘার পর বিঘা জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ বীরভূমে । অভিযোগ, বীরভূমের নানুরে ৪৫ বিঘা জমি জোর করিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে। প্রতিবাদে রবিবার বিক্ষোভ দেখাতে শুরু করেছেন জমির মালিকরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা পরিষদের সদস্য।

বীরভূমের নানুরের স্থানীয় বাসিন্দারা কেরিম খান জেলা পরিষদের পূর্ত-পরিবহণ কর্মাধ্যক্ষ্যের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, নানুরে বাসাপাড়ায় কিষান মান্ডির কাছে মিলন মেলার নামে প্রায় ৪৫ বিঘা জমি ২০-২৫ জন জমি মালিকের থেকে দখল করা হয়েছে। তাঁদের দাবি, দলীয় কার্যালয়ে ডেকে ঠকিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে।

এদিন তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছেন জমিদাতারা। তাঁদের অভিযোগ, মিলন মেলা মাঠের নাম করে দলের ক্ষমতা অপব্যবহার করে একের পর এক জমি হাতিয়েছেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন আবদুল কেরিম খান। প্রসঙ্গত, গরু পাচার মামলায় কেরিম খানের নানুরের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই ও ইডি।

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top