News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ‘বিকাশের একদিন’ কর্মসূচির অধীনে রঙিয়া কলেজে স্নাতকোত্তর ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
Image

‘বিকাশের একদিন’ কর্মসূচির অধীনে রঙিয়া কলেজে স্নাতকোত্তর ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

রঙিয়া (অসম), ২৬ মার্চ (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়ায় আজ বিভিন্ন সরকারি কার্যসূচি নিয়ে এসেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। আজ রবিবার ‘বিকাশের একদিন’ কর্মসূচির অধীনে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা উদ্বোধন করেছেন রঙিয়া কলেজে স্নাতকোত্তর ভবন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘মুখ্যমন্ত্ৰী হিসেবে শপথগ্ৰহণের সময় আমার রাজ্যকে বিকাশের উচ্চ শিখরে নিয়ে দেশের অন্যতম বিকশিত রাজ্য হিসেবে গড়ে তুলব বলে অসমবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। ইতিমধ্যে সে ক্ষেত্রে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ ‘বিকাশের একদিন’ কাৰ্যসূচির অধীনে রঙিয়া মহাবিদ্যালয়ে স্নাতকোত্তর ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দ উপভোগ করছি।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘২০১৮-১৯ অর্থবৰ্ষের ধ্বজাধারী প্ৰকল্পের অধীনে ১০ কোটি টাকা ব্যয়সাপেক্ষে নির্মিত এই স্নাতকোত্তর ভবনের মাধ্যমে রঙিয়া মহাবিদ্যালয়টি এখন স্নাতকোত্তর স্তরে উন্নীত করা হয়েছে।’

আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন সাংসদ দিলীপ শইকিয়া, বিধায়ক তথা প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক দিগন্ত কলিতা, কামরূপের জেলশাসক কীৰ্তি জল্লি সহ একাধিক পদস্থ ও উচ্চপদস্থ সরকারি আধিকারিক, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্ৰছাত্ৰী উপস্থিত ছিলেন।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top