News Flash

  • Home
  • দিনের খবর
  • গণতন্ত্রকে যারা দুর্বল করে, তারা সত্যাগ্রহ করতে পারে না, কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ আদিত্যনাথের
Image

গণতন্ত্রকে যারা দুর্বল করে, তারা সত্যাগ্রহ করতে পারে না, কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ আদিত্যনাথের

লখনউ, ২৬ মার্চ (হি.স.) : কংগ্রেস ও রাহুল গান্ধীকে কটাক্ষ করে রবিবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কংগ্রেসের সত্যাগ্রহ কর্মসূচিতে কটাক্ষ করে যোগী বলেন, যারা গণতন্ত্রকে দুর্বল করে তারা সত্যাগ্রহ করতে পারে না। এমনকি যারা ভাষাবাদ, আঞ্চলিকতার ভিত্তিতে দেশকে বিভক্ত করে, তারাও সত্যাগ্রহ করতে পারে না। যাদের মানুষের প্রতি সহানুভূতি নেই, নীরব প্রাণীদের কথাই বলা যায়, তাদের সত্যাগ্রহের অধিকার নেই।

কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী যোগী বলেন, গান্ধীজি তাঁর জীবনে সর্বদা সত্য এবং অহিংসাকে স্থান দিয়েছিলেন। এজন্য তাঁর অনুরোধকে সত্যাগ্রহ বলা হয়। তিনি আরও বলেন, দেশ শাসন করার সুযোগ অনেক মানুষ পেয়েছিলেন, কিন্তু যাদের মানুষের প্রতি অনুভূতি নেই, তারা কি করে সত্যাগ্রহ করবে । যে অসত্যের পথে চলে সে সত্যাগ্রহের কথা বলতে পারে না। চরম দুর্নীতিতে নিমজ্জিত মানুষ সত্যাগ্রহ করতে পারে না।
কংগ্রেস নেতাদের আচার-আচরণ নিয়ে কটাক্ষ করে যোগী বলেন, যার আচার-আচরণ, চিন্তা-চেতনা, কথা ও কাজ আলাদা, তিনি সত্যাগ্রহ করতে পারেন না। যে ব্যক্তি তার দেশের নিন্দা করে, যে ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় এবং যে দেশের সাহসী সৈনিকদের প্রতি শ্রদ্ধা রাখে না, সে যদি সত্যাগ্রহের কথা বলে, এটা বড় পরিহাস।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top