News Flash

  • Home
  • প্রধান খবর
  • দক্ষিণ দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু ১ ব্যক্তির, গুরুতর আহত আরও ২ জন
Image

দক্ষিণ দিনাজপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু ১ ব্যক্তির, গুরুতর আহত আরও ২ জন

বুনিয়াদপুর, ২৬ মার্চ (হি.স.) : দক্ষিণ দিনাজপুরের বংশীহারী মহাবাড়ি পঞ্চায়েতের শ্রীরামপুর জোরাব্রিজ এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। গুরুতর আহত আরও দুজন। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর জোরাব্রিজ এলাকায় ৫১২ জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা নাগাদ একটি ট্র্যাক্টর চালক আরও দুজনকে নিয়ে বংশীহারী কুশকারী থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিল। ওই সময় পেছন দিক থেকে একটি খালি ট্রাক দ্রুতগতিতে ট্র্যাক্টরটিকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলে ট্র্যাক্টরটি উলটে যায়। খালি ট্রাকটিকে নিয়ে ড্রাইভার ঘটনাস্থল থেকে পলাতক। ঘটনাস্থলে চাপাপরে মারা যায় ট্র্যাক্টরে থাকা এক ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম নেজামুদ্দিন মিয়াঁ(৫০)। ট্র্যাক্টরে থাকা অপর দুই ব্যক্তি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। আহতরা হলেন ট্র্যাক্টরের ড্রাইভার মমিনুল ইসলাম(৪২), সোহেল রানা(২২)। তিনজনের বাড়ি মহাবাড়ি পঞ্চায়েত এলাকার পতরা নপারা এলাকায়। তড়িঘড়ি তাদের রশিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে গুরুতর আহত দুজনকে রাতেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বংশীহারী থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top