News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লাচিত বরফুকনের জীবন-আধারে লেখা রচনা গিনেস বুকের শংসাপত্র লাভ করায় ‘মন-কি বাত’-এ প্ৰধানমন্ত্ৰীর সন্তুষ্টি ব্যক্ত
Image

লাচিত বরফুকনের জীবন-আধারে লেখা রচনা গিনেস বুকের শংসাপত্র লাভ করায় ‘মন-কি বাত’-এ প্ৰধানমন্ত্ৰীর সন্তুষ্টি ব্যক্ত

গুয়াহাটি, ২৬ মার্চ (হি.স.) : অসমের বীর সেনানি লাচিত বরফুকনের ওপর দৃষ্টান্ত-সংখ্যক রচনা লিখে অসমের মাথায় জুটেছে বিশ্ব শিরোপা। এজন্য সন্তোষ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ রবিবার ‘মন-কি বাত’-এর ৯৯-তম সম্প্রচারে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী অসমের অন্যতম এক সাফল্যের প্রসঙ্গ উল্লেখ করে অসম সরকারের এই প্ৰচেষ্টার প্ৰশংসা করেছেন। অসমের সঙ্গে জড়িত একটি খবর বৰ্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, এটা ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর মনোভাবকে আরও মজবুত করবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার আমরা বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মজয়ন্তী উদযাপন করেছি। সাহসী লাচিত বরফুকন অত্যাচারী মোঘলদের আগ্রাসন থেকে গুয়াহাটিকে মুক্ত করেছিলেন। আজ এই মহান যোদ্ধার অদম্য সাহসের কথা গোটা দেশে পরিচিতি লাভ করেছে।’

তিনি বলেন, কয়েকদিন আগে লাচিত বরফুকনের জীবন-আধারে রচনা লেখা অভিযান শুরু হয়েছিল। জনগণ শুনে বিস্মিত হবেন, প্ৰায় ৪৫ লক্ষ মানুষ লাচিতের ওপর রচনা লিখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছিলেন। মানুষ এ কথা শুনে আরও আনন্দিত হবেন যে, এখন ওই সব রচনা লিখে গিনিজের শংসাপত্র লাভ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সংশ্লিষ্টরা।

প্ৰধানমন্ত্ৰী মোদী বলেন, সব চেয়ে বড় কথা এবং অতি সুখের বিষয়, বীর লাচিত বরফুকনের ওপর ওই সব রচনাগুলি প্ৰায় ২৩টি ভিন্ন ভাষায় লেখা হয়েছে। অসমিয়া ভাষা ছাড়াও হিন্দি, ইংরেজি, বাংলা, বড়ো, নেপালি, সংস্কৃত, সাঁওতালি ইত্যাদি ২৩টি ভাষায় রচনা লিখে পাঠানো হয়েছিল। এই প্ৰচেষ্টার অংশীদারী প্ৰত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদী।

Releated Posts

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সহিংসতার জেরে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা স্থগিত, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিলং, ২১ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিলং-গুয়াহাটি রুটে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা হিমন্ত বিশ্ব শর্মার, কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top