News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…রেশন কার্ডভুক্তরা পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী
Image

আপডেট…রেশন কার্ডভুক্তরা পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন, বলেছেন অসমের মুখ্যমন্ত্রী

রঙিয়া (অসম), ২৬ মার্চ (হি.স.) : যাঁদের রেশন কার্ড রয়েছে, তাঁরা পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাবেন৷ রঙিয়ায় বলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷

কয়েকটি সরকারি কার্যসূচি নিয়ে আজ রবিবার সকাল ১০.৪৫ মিনিটে রঙিয়া এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ এখানে এসে মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা প্ৰথমে জাতীয় সড়ক থেকে রঙিয়া শহরগামী ১৪ কোটি টাকায় নিৰ্মিত ১.২২৯ দৈৰ্ঘ্যের নবনিৰ্মিত রাস্তার উদ্বোধন করেন। এর পর রঙিয়ার ঐতিহাসিক হরদত্ত বীরদত্ত ভবনে আয়োজিত প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর মন-কি বাত অনুষ্ঠানে অংশগ্ৰহণ করেন তিনি। মন-কি বাত শুনে চলে যান রঙিয়া কলেজে স্নাতকোত্তর ভবনের উদ্বোধন করতে। এছাড়া আজ তিনি মোট ৫৪৫.১৯ কোটি টাকার বিভিন্ন পরিকাঠামো-প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে রেশন কার্ডধারী পরিবারগুলি এখন বার্ষিক পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা পাবেন।’

তিনি আরও বলেন, যে পরিবারগুলির রেশন কার্ড নেই, তাঁদের এ বছর একটি দেওয়া হবে যাতে সুবিধাভোগীরা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (এনএফএসএ) অধীনে বিনামূল্যে চাল এবং ডালের সুবিধাগুলি পেতে সক্ষম হন।

প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর না পাওয়ার বিষয়ে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, এ বছরের প্রথম দিকে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী আবাস যোজনা শুরু করবে। এর অধীনে দরিদ্র আর্থিকভাবে দুর্বল প্রত্যেক সুবিধাভোগী একটি করে পাবেন ঘর।

আজকের এই অনুষ্ঠানে অন্য বহুজনের সঙ্গে ছিলেন রাজ্যসভার সদস্য ভূবনেশ্বর কলিতা, দুই পরিষদীয় মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি ও জয়ন্তমল্ল বরুয়া, মঙ্গলদৈয়ের সাংসদ দিলীপ শইকিয়া, বিধায়ক তথা অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, বিধায়ক সুমন হরিপ্রিয়া, বিধায়ক দিগন্ত কলিতা, কামরূপের জেলশাসক কীৰ্তি জল্লি সহ একাধিক পদস্থ ও উচ্চপদস্থ সরকারি আধিকারিক।

Releated Posts

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

সহিংসতার জেরে শিলং-গুয়াহাটি ট্যাক্সি পরিষেবা স্থগিত, যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ

শিলং, ২১ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর যাত্রী ও পরিবহণকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে শিলং-গুয়াহাটি রুটে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা হিমন্ত বিশ্ব শর্মার, কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): প্রবীণ নাগরিক দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত প্রবীণ নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top