News Flash

  • Home
  • দিনের খবর
  • এক সময় অবরোধ, হিংসার জন্য পরিচিত উত্তরপূৰ্ব এখন বিকশিত অঞ্চল বলে পরিচিতি লাভ করেছে : টুইট মোদীর
Image

এক সময় অবরোধ, হিংসার জন্য পরিচিত উত্তরপূৰ্ব এখন বিকশিত অঞ্চল বলে পরিচিতি লাভ করেছে : টুইট মোদীর

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : এক সময় অবরোধ, হিংসার জন্য পরিচিত উত্তর-পূৰ্বাঞ্চল এখন বিকশিত অঞ্চল বলে পরিচিতি লাভ করেছে। সর্বাঙ্গীন উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ায় দ্রুতগতিতে বিকাশের পথে এগোচ্ছে উত্তর-পূর্বাঞ্চল, টুইট করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহের একটি টুইটের উত্তর টুইট করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গতকাল শনিবার কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী তাঁর টুইটার হ্যান্ডলে লিখেছিলেন, ‘উত্তরপূর্বের জন্য আজ একটি ঐতিহাসিক দিন! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারত সরকার আবারও নাগাল্যান্ড, অসম এবং মণিপুরের অশান্ত এলাকাগুলি থেকে আফসপা প্ৰত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ উত্তর-পূর্বাঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে পর্যায়ক্রমে আফসপা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, ‘উত্তরপূর্বের মানুষের জীবনে ইতিবাচক এই পরিবর্তন আনার জন্য এবং এই অঞ্চলকে সমগ্র ভারতের সাথে সংযুক্ত করার জন্য আমি মোদীজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এই গুরুত্বপূর্ণ উপলক্ষ্যে উত্তরপূর্বের জনগণকেও অভিনন্দন জানাই।’ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে পর্যায়ক্রমে আফসপা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদও জানিয়েছিলেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছিলেন, ‘ভারতের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উত্তরপূর্বে নিরাপত্তা, শান্তি এবং উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। এর ফলস্বরূপ অঞ্চলটি আজ দ্রুত শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে।’

Releated Posts

আদিবাসী কল্যাণ দুর্নীতি: বিধানসভা অচল করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ

বেঙ্গালুরু, ২১ আগস্ট (আইএএনএস): কর্ণাটকের আদিবাসী কল্যাণ দফতরের কথিত দুর্নীতি ইস্যুতে পরিকল্পনা ও পরিসংখ্যানমন্ত্রী বি. নাগেন্দ্রর পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

তামিলনাড়ু থেকে নির্মাণসামগ্রী পরিবহনে ছাড়ের আশ্বাস, স্বস্তির আশা কেরলে

তিরুবনন্তপুরম, ২১ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে কেরলে নির্মাণসামগ্রী, বিশেষ করে মেটাল ও চুনাপাথর, পরিবহনে নিষেধাজ্ঞা থেকে কেরলকে ছাড়…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top