News Flash

  • Home
  • দেশ
  • বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড মিসিসিপি, মৃত ২৩
Image

বিধ্বংসী টর্নেডোয় লন্ডভন্ড মিসিসিপি, মৃত ২৩

মিসিসিপি, ২৬ মার্চ (হি.স.) : ক্যালিফোর্নিয়ার পরে এবার টর্নেডোয় তছনছ মিসিসিপি। শুক্রবার গভীর রাতে মিসিসিপি জুড়ে একটি টর্নেডো এবং শক্তিশালী বজ্রঝড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে। প্রচুর মানুষ আহতও হয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ১০০ জনেরও বেশি আশ্রয়হীন।

প্রবল হাওয়া এবং ঝড়ের দাপটে চার জন নিখোঁজ। আবহাওয়া দফতরের আশঙ্কা, টর্নেডোয় প্রায় ১০০ মাইল এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রভার পশ্চিম মিসিসিপির সিলভার সিটি নামে একটি ছোট শহরে পড়েছে। ঝড়ের কারণে গোটা শহর বিদ্যুৎহীন ছিল। শহরের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে প্রচুর গাছ ভেঙে পড়েছে। বেশ কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে।

Releated Posts

১ অক্টোবর থেকে ৩৮ শতাংশ হারে ডিএ কার্যকর, বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা, ৫ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য বর্ধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের বিজ্ঞপ্তি জারি…

ByByNews Desk Aug 5, 2026

উত্তরাখণ্ডে নিষ্ক্রিয় ১৭ রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ইসিআই-এর, ২০২৭ বিধানসভা ভোটে প্রতীক নিয়ে লড়তে পারবে না

দেরাদুন, ৫ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিন ধরে কোনও নির্বাচনী কার্যকলাপে অংশ না নেওয়া এবং নিজেদের অস্তিত্বের প্রমাণ দিতে ব্যর্থ…

ByByNews Desk Aug 5, 2026

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top