নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ ১১৯ নং ব্যাটেলিয়ান বিএসএফের উদ্যোগে খোয়াই মহকুমার আশারামবাড়ী বিওপিতে সিভিক একশন প্রোগ্রামের আয়োজন করা হয়৷ এই সিভিক একশন প্রোগ্রামের সূচনা করেন ১১৯ নং বিএসএফের কমান্ডেন্ট সুরজ সিং নেগী৷ সিভিক একশন প্রোগ্রামে আশারামবাড়ী এলাকার ২০০ জন গ্রামবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা সহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়৷ তাছাড়া বেহালাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একটি হাসপাতালে শয্যা, ম্যাট্রেস, হুইল চেয়ার, স্ট্রেচার প্রদান করা হয়৷ অন্যদিকে আশারামবাড়ী এলাকার বিভিন্ন বিদ্যালয় ও ক্লাবগুলোকে খেলা সামগ্রী, বই, বিদ্যালয়ের জন্য আলমারি, ভালো রেজাল্ট করা ছাত্রদের বাইসাইকেল, ফিল্টার, জলের ট্যাংক এবং ষাটোর্ধ ৫০ জনকে সোলার লাইট প্রদান করা হয়৷

আশারামবাড়ীতে বিএসএফের সিভিক একশন প্রোগ্রাম
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…


















