News Flash

  • Home
  • দিনের খবর
  • পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রোজেক্ট চিতা : ভূপেন্দ্র যাদব
Image

পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রোজেক্ট চিতা : ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): পরিবেশ সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রোজেক্ট চিতা। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তিনি বলেছেন, চিতা প্রকল্পটি ইকো-ডেভেলপমেন্ট এবং ইকোট্যুরিজম কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য জীবিকার সুযোগ বৃদ্ধি করবে। শনিবার নতুন দিল্লিতে প্রোজেক্ট চিতা সংক্রান্ত সংসদের পরামর্শক কমিটির বৈঠকের পৌরহিত্য করেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

মন্ত্রী ভূপেন্দ্র যাদব চিতাকে ভারতে ফিরিয়ে আনা এবং চিতার হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করার জন্য ভারত সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকার সকল স্টেকহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top