News Flash

  • Home
  • দিনের খবর
  • গুণমান ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধার মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্তদের ক্ষমতায়নের কাজ করা হয়েছে : প্রধানমন্ত্রী
Image

গুণমান ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধার মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্তদের ক্ষমতায়নের কাজ করা হয়েছে : প্রধানমন্ত্রী

চিক্কাবল্লাপুর, ২৫ মার্চ (হি.স.): গুণমান ও সাশ্রয়ী মূল্যের চিকিৎসা সুবিধার মাধ্যমে দরিদ্র ও মধ্যবিত্তদের ক্ষমতায়নের কাজ করা হয়েছে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের দেশে প্রায় ১০ হাজার ঔষধী কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে এক হাজারের বেশি কর্ণাটকে রয়েছে। প্রধানমন্ত্রী শনিবার সকালে কর্ণাটকের চিক্কাবল্লাপুরে শ্রী মধুসূদন সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এন্ড রিসার্চের উদ্বোধন করেছেন। গ্রামাঞ্চলে চিকিৎসা সংক্রান্ত শিক্ষা ও পরিষেবা নিয়ে যাতে ব্যবসা না হয়, তা সুনিশ্চিত করাই এই প্রতিষ্ঠানের লক্ষ্য।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের গরিব দরদী সরকার শিক্ষার মাধ্যমে মানুষকে ক্ষমতায়ন করতে অনেক কিছু করেছে। চিকিৎসা শিক্ষা এখন কন্নড়-সহ সমস্ত ভারতীয় ভাষায় উপলব্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, কয়েক দশক ধরে, দরিদ্রদের শুধু ‘ভোট ব্যাঙ্ক’ হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু বিজেপি সরকার দরিদ্রদের সেবাকে নিজেদের সর্বোচ্চ এবং প্রাথমিক লক্ষ্য বানিয়ে সত্যিকার অর্থে তাঁদের ক্ষমতায়ন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ভারতের উন্নয়নের দিকে বিস্ময়কর ফলাফল আনতে পারে, তাই বিজেপি ‘জন ভাগিদারি’-এর উপর দৃষ্টি নিবদ্ধ করছে। ভারতের উন্নয়ন যাত্রায় সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলির একটি বড় ভূমিকা রয়েছে। মোদীর কথায়, ‘আজাদী কা অমৃত মহোৎসব’-এ একটি উন্নত দেশ হওয়ার পথে এগিয়ে চলতে বদ্ধপরিকর ভারত।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top