News Flash

  • Home
  • দেশ
  • কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১,৫৯০; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৮,৬০১, মৃত্যু ৬ জনের
Image

কোভিড-সংক্রমণ বৃদ্ধি পেয়ে ১,৫৯০; ভারতে সক্রিয় রোগী বেড়ে ৮,৬০১, মৃত্যু ৬ জনের

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্রমণ বেড়েই চলেছে, রোজই বৃদ্ধি পাচ্ছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১,৫৯০ জন, ১৪৬ দিন পর এতটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা, শুক্রবার সারাদিনে মৃত্যু হয়েছে ৬ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৮,৬০১-এ পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। মোট কোভিড-আক্রান্তের সংখ্যা বেড়ে ৪,৪৭,০২,২৫৭-তে পৌঁছেছে। ৬ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৮২৪-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৬২,৮৩২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৯ শতাংশ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ০৯ হাজার ৪৯৭ জন প্রাপক, মোট টিকা প্রাপকের সংখ্যা ২২০,৬৫,৪৪,৩২৪। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৪ মার্চ সারা দিনে ভারতে ১,১৯,৫৬০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top