News Flash

  • Home
  • দিনের খবর
  • স্ত্রী ও মেয়েদের মারধর করে নিজের বাড়িতে আগুন ধরালেন মদ্যপ ব্যক্তি
Image

স্ত্রী ও মেয়েদের মারধর করে নিজের বাড়িতে আগুন ধরালেন মদ্যপ ব্যক্তি

নদিয়া, ২৪ মার্চ (হি স)। মদ্যপ অবস্থায় স্ত্রী ও মেয়েদের মারধর করে বাড়ি থেকে বের করে নিজের বাড়িতে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় নদিয়ার কৃষ্ণগঞ্জের এই ঘটনা ঘিরে শুক্রবার সকাল থেকে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

পরিবারের অভিযোগ, প্রায়ই নেশা করে এসে বাড়িতে অশান্তি করতেন অনির্বাণ। প্রতিদিনই মদ্যপ অবস্থায় স্ত্রী এবং মেয়েদের মারধর করতেন। এমনকি নিজের মায়ের কাছ থেকেও জোর করে টাকা আদায় করতেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে এসেই খাবার দিতে বলেন স্ত্রীকে। খাবার নিয়ে আসার পরই স্ত্রীর উপর চড়াও হন অনির্বাণ। তাঁকে চুলের মুঠি ধরে মারধর করা হয়।

মাকে বাঁচাতে এসে মার খায় দুই মেয়েও। এরপর স্বামীর হাত থেকে বাঁচতে দুই মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে পালান এই মহিলা। অদূরেই থাকেন অনির্বাণের মা। মেয়েদের নিয়ে সেখানেই আশ্রয় নেন অনির্বাণের স্ত্রী। ফাঁকা বাড়ির ঘরে অনির্বাণ আগুন লাগিয়ে দেন। দাউ দাউ করে ঘরের আসবাপত্র জ্বলতে থাকে কিছুক্ষণের মধ্যেই টালির চালের বাড়ি পোড়া ধ্বংসস্তূপে পরিণত হয়। দমকল আসার আগেই প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেন।

পরে অনির্বাণের বড় মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী তিথি থানায় বাবার নামে লিখিত অভিযোগ করে। অনির্বাণে বৃদ্ধা মা বলেন, ছেলে রোজই মদ্যপ অবস্থায় মেয়ে-বউদের মারধর করত। পাড়ার লোকজনও জানান, বাড়িতে নিত্যই অশান্তি লেগে থাকত।

পুলিশ জানায়, অনির্বাণ সেন নামে ওই ব্যক্তি পেশায় বেসরকারী সংস্থার নিরাপত্তারক্ষী। ঘটনার পর থেকে পলাতক অনির্বাণ।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top