News Flash

  • Home
  • দেশ
  • আজ ধ্বনিভোটে লোকসভায় পাশ হল অর্থবিল, প্রতিবাদ বিরোধীদের
Image

আজ ধ্বনিভোটে লোকসভায় পাশ হল অর্থবিল, প্রতিবাদ বিরোধীদের

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : শুক্রবার লোকসভায় অর্থবিল পাশ হল। তবে বিরোধীদের অভিযোগ কোনও আলোচনা ছাড়াই এদিন নরেন্দ্র মোদী সরকার লোকসভায় অর্থবিল পাশ করিয়ে নিয়েছে। আদানিকাণ্ডে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র মাধ্যমে তদন্তের দাবিতে বিরোধী সাংসদদের বিক্ষোভের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় অর্থবিল পেশ করেন। স্পিকার ওম বিড়লার অনুমতিতে আলোচনা ছাড়াই ধ্বনিভোটে অর্থবিল পাশ হয়ে যায়।

অর্থবিলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য নতুন কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। রয়েছে বিদেশ সফরের সময় ক্রেডিট কার্ডের নিয়মে রদবদল সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র প্রস্তাবও। সব মিলিয়ে মোট ৪৫টি সংশোধনী-সহ পাশ হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারও বিরোধীদের বিক্ষোভের মধ্যেই আগামী অর্থবর্ষে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের বাজেটের ৪৫ লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দ সংক্রান্ত প্রস্তাব ধ্বনিভোটে পাশ করিয়ে নিয়েছিল কেন্দ্র। বাজেটের নথি জানাচ্ছে, ২০২৩-২৪ সালে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে মোট আনুমানিক ব্যয় ৪৫ লক্ষ কোটি টাকা ধার্য করা হয়েছে। যার মধ্যে মোট মূলধন ব্যয় ধরা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা। চলতি অর্থবর্ষের ব্যয় আনুমানিক ৪১.৮ লক্ষ কোটি টাকা।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top