News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে উপলক্ষে আগরতলায় সচেতনতা র্যালী
Image

ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে উপলক্ষে আগরতলায় সচেতনতা র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ বৃহস্পতিবার ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে উপলক্ষে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স এর উদ্যোগে এক  সচেতনতামূলক রেলি অনুষ্ঠিত হয়৷ ’চক্ষু বাঁচান, সমাজ বাঁচান’ আহবানে এবছর ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে  রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে৷ অপটোমেট্রি বিভাগ, টিআইপিএস গত বহু বছর ধরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ এইভাবে বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা, ওয়াক-এ-থন, হেলথ ক্যাম্প, সেমিনার ইত্যাদির আয়োজন করে এই তাৎপর্যপূর্ণ দিনটিকে প্রচার করে৷ এই বছরও অপ্ঢোমেট্রি বিভাগ, টিপস দ্বারা একটি সিরিজ অনুষ্ঠানের আয়োজন করা হয় যাতে জনসাধারণের কাছে পৌঁছানো যায়, যাতে তাদের সঠিক চোখের যত্নের গুরুত্ব প্রচার করা যায়৷২৩ মার্চ সকালে ওএনজিসি আগরতলা থেকে ’অপ্ঢোমেট্রি বিষয়ে সচেতনতা র্যালি আয়োজন করা হয়৷ ওএনজিসি, ত্রিপুরা অ্যাসেটের প্রতিনিধি এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সচেতনতামূলক রেলির উদ্বোধন করেন৷এর পরে টিআইপিএস ক্যাম্পাসে একটি জাতীয় স্তরের সেমিনারের আয়োজন করা হয় যেখানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা যেমন ডাঃ পারুল দীপ চাকমা, গ্লুকোমা বিশেষজ্ঞ, এজিএমসি, ডাঃ অভিজিৎ রায়, সহযোগী অধ্যাপক, চক্ষুবিদ্যা বিভাগ, এজিএমসি এবং এলভি প্রসাদ আই-এর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন৷ ত্রিপুরা অ্যাসেটে অপটোমেট্রি টিপস বিভাগ দ্বারা আগামী সপ্তাহে একটি মেগা স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে৷

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top