News Flash

  • Home
  • খেলা
  • ৬টি স্কুলের গার্লস টিমকে টিসিএ থেকে গিয়ার্স প্রদান
Image

৬টি স্কুলের গার্লস টিমকে টিসিএ থেকে গিয়ার্স প্রদান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ।। প্রস্তুতি চলছে জোর কদমে। অংশ নেবে ৬ টি স্কুল দল। প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ আন্ত:‌ স্কুল বালিকাদের ক্রিকেটে। ৫ এপ্রিল থেকে শুরু হবে আসর। সোমবার আসরে অংশ নেওয়ার জন্য এন্ট্রির শেষ দিন ছিলো। প্রথমবর্ষ আসরে অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছে: বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়, পরমানন্দ বিদ্যামন্দির, বড়দোয়ালি স্কুল, ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির, আসাম রাইফেলস এবং নন্দননগর স্কুল। এবছর পরীক্ষামূলকভাবে ওই আসর শুরু করছে রাজ্য ক্রিকেট সংস্থা। আগামীবছর থেকে রাজ্য আসর করারও পরিকল্পনা রয়েছে। লক্ষ্য একটাই, স্কুল স্তর থেকে প্রতিভাবান ক্রিকেটার বের করে আনা। আগামী ২৮ মার্চ বেলা বারোটায় এমবিবি স্টেডিয়ামে অংশগ্রহণকারী ছয়টি স্কুলের গার্লস ক্রিকেট টিমকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত রকমের ক্রিকেটীয় সরঞ্জাম তথা গিয়ার্স প্রদান করা হবে। এই গিয়ার্স বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য টিসিএ-র সচিব তাপস ঘোষ আমন্ত্রণ জানিয়েছেন। উল্লেখ্য, এবছর থেকে বি সি সি আই শুরু করছে অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের ক্রিকেট। তা মাথায় রেখেই স্কুল ক্রিকেট শুরু করার এই উদ্যোগ।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top