News Flash

Image

আহমেদনগর: ট্রাক-টেম্পোর সংঘর্ষে নিহত ৪, আহত ১১ জন

মুম্বাই, ২৩ মার্চ (হি. স.) : আহমেদনগর জেলার পুনে হাইওয়েতে কামারগাঁও শিবরা এলাকায় একটি ট্রাক এবং একটি টেম্পোর মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে ৪ জন এবং ১১ জন আহত হয়েছে। এ ঘটনায় আহত সবাইকে আহমেদনগরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহমেদনগর জেলার শিরুর তহসিলের চিনচোলি মোড় গ্রামের ১৬ জন লোক বুধবার শনিসিংগানাপুর দেবদর্শনে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোররাতে দেবদর্শন করে একটি টেম্পোতে করে বাড়ি ফিরছিলেন এরা। আহমেদনগর-পুনে মহাসড়কের কামগারগাঁওয়ের কাছে হঠাৎ পুনে থেকে আসা একটি ট্রাক তার টেম্পোকে ধাক্কা দেয়। দ্রুতগামী ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পোর সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয় বলে জানা গেছে। এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রাজেন্দ্র সালভে, বিজয় অবচিত্তে, ধীরাজ মোহিতে, ময়ুর সালভে। আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top