News Flash

  • Home
  • দেশ
  • জাতীয় শিক্ষানীতি’ রূপায়ণের প্রতিবাদে আবুটা
Image

জাতীয় শিক্ষানীতি’ রূপায়ণের প্রতিবাদে আবুটা

কলকাতা, ২২ মার্চ (হি. স.) : ‘জনবিরোধী জাতীয় শিক্ষানীতি’ রূপায়ণের প্রতিবাদ জানাল

সারা বাংলা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (আবুটা)। বুধবার আবুটা-র যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার তরফে অরবিন্দ ভবনের কাছে বিক্ষোভ দেখানো হয়।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে ‘জনবিরোধী জাতীয় শিক্ষানীতি, ২০২০’ অনুসরণ করে চার বছরে ডিগ্রি কোর্স চালু করার প্রতিবাদ

আবুটার সাধারণ সম্পাদক গৌতম মাইতি বলেন, “যেখানে তিন বছরের অনার্স ডিগ্রি কোর্সে পড়ুয়াদের ১৪৮ ক্রেডিট সংগ্রহ করতে হত সেখানে ৪ বছরের কোর্সে ১৬০ ক্রেডিট সংগ্রহ করলেই হবে। অর্থাৎ বাৎসরিক গড়ে শিক্ষণ দিবস কমছে। তিন বছরের ডিগ্রিকে চার বছর করে দিয়ে ছাত্রদের ডিগ্রি পাওয়ার সময়কাল অযথা দীর্ঘায়িত করে দেওয়া হচ্ছে।

মাল্টিপল এন্ট্রি ও এক্সিট থাকার ফলে কোনো বছর কোনো কলেজে কোনো একটি বিষয়ে পড়ুয়া থাকবে কিনা তার নিশ্চয়তা থাকবে না। এর ফলে প্রান্তিক স্তর থেকে আসা পড়ুয়াদের প্রতিষ্ঠান ছেড়ে দেওয়ার প্রবণতা বাড়বে। গরিব ও মধ্যবিত্ত বাড়ি থেকে আসা ছাত্রদের উচ্চ শিক্ষায় প্রবেশের সুযোগ সংকুচিত হবে। শিক্ষার গুনমান হ্রাস পাবে। কলেজ- বিশ্ববিদ্যালয়গুলো অস্তিত্বের সংকটে পড়বে।

বাজারমুখী এই মডেলে শিক্ষক নিয়োগও হ্রাস পাবে। বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষকদের একাডমিক স্বাধীনতা ক্ষুন্ন হবে।“ যুগ্ম সম্পাদক দেবব্রত বেরা বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের মত পেশাগত কোর্সে পাঠ্যক্রমে সরকার যদি মাল্টিপল এন্ট্রি ও এক্সিট চালু করে তাহলে এই শিক্ষার কী হাল হবে তা ভেবে আমরা শঙ্কিত। উভয়েই পরিকাঠামোর অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026

২০২৭ বিধানসভা ভোটের আগে ওবিসি ভোটব্যাঙ্কে জোর বিএসপির, ২০০৭ সালের সামাজিক সমীকরণ ফেরানোর ডাক মায়াবতীর

লখনউ, ১৬ জুন (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)…

ByByNews Desk Jun 16, 2026

কুণাল ঘোষের উপর ডিম ছোড়ার ঘটনায় বিজেপিকে নিশানা সৌগত রায়ের, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কেউ যাক, তা চায় না বিজেপির গুন্ডারা’

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): কলকাতার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র বাসভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুনাল ঘোষ-এর উপর…

ByByNews Desk Jun 16, 2026

খান স্যারের দুই নিরাপত্তারক্ষীকে জামিন দিল না পাটনা আদালত, চাইল হালনাগাদ কেস ডায়েরি

পাটনা, ১৬ জুন (আইএএনএস): জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান ওরফে ‘খান স্যার’-এর দুই নিরাপত্তারক্ষীর জামিনের আবেদন নিয়ে মঙ্গলবার শুনানি…

ByByNews Desk Jun 16, 2026

মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে ২৩ জুন দিল্লিতে বিক্ষোভে নামছেন তামিলনাড়ুর কৃষকরা

তিরুচি, ১৬ জুন (আইএএনএস): কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করল তামিলনাড়ুর কৃষক সংগঠনগুলি। কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top