News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাব্রুমে বাস দুর্ঘটনায় আহত ২, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী
Image

সাব্রুমে বাস দুর্ঘটনায় আহত ২, ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী

শান্তিরবাজর (ত্রিপুরা ),২১ মার্চ (হি.স.): সাব্রুমে ভয়াবহ বাস দুর্ঘটনা । মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ মারাত্মক বাস দুর্ঘটনা সংঘটিত হয় সাব্রুমের দমদম এলাকায় । এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন ।

ঘটনার বিবরণী জানা যায় আগরতলার দিক থেকে আগত শিব বাবা এক্সপ্রেস নামক এসি বাস বাইসাইকেল আরোহী এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ঘটনায় গুরুতর আহত হয় সাব্রুমের নগর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের তথা বিকে পল্লীর বাসিন্দা মৃত মনিন্দ্র দে–এর পুত্র পরিমল দে (৫৫), পেশায় পরিমল দে দিনমজুর, এছাড়াও গুরুতর আহত হয় গাড়ি স্টাফ তাপস দেবনাথ, উভয়কেই সাব্রুম দমকল বাহিনী সাব্রুম হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। কর্তব্যরত চিকিৎসক বাইসাইকেল আরোহী পরিমল দের অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করে তাকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালের রেফার করে দেন।

Releated Posts

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026

হেরোইন উদ্ধারের অভিযোগে কাঁকড়াবন পুলিশের অভিযান, আটক তিন যুবক

উদয়পুর, ২১ আগস্ট: গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধারের দাবিতে তিন যুবককে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 21, 2026

বিধানসভা অধিবেশন ঘিরে সরব জিতেন্দ্র চৌধুরী, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে সরকারের সমালোচনা

আগরতলা, ২১ আগস্ট: আসন্ন বিধানসভা অধিবেশনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা, নারী নির্যাতন, কর্মসংস্থান এবং পিআরটিসি-সহ একাধিক…

ByByReshmi Debnath Aug 21, 2026

ত্রিপুরা বিজেপি-তে সাংগঠনিক রদবদল: ১০ জেলায় দায়িত্ব দেওয়া হলো নতুন প্রভারীদের

আগরতলা, ২১ আগস্ট: রাজ্য বিজেপির গঠনে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল শাসক দল বিজেপি। রাজ্যের ১০টি সাংগঠনিক জেলায় নতুন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top