News Flash

  • Home
  • দেশ
  • আলিপুরদুয়ারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক
Image

আলিপুরদুয়ারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

কলকাতা, ২১ মে (হি. স.): কথায় আছে রক্ষকই ভক্ষক । এবার সেই কথাই যেন ফলে গেল আলিপুরদুয়ারে । স্কুলের ভিতরেই নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ । সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার গ্রেফতার প্রধান শিক্ষক ।

অভিযোগ উঠেছে,সোমবার আলিপুরদুয়ারের শামুকতলায় স্কুলের ভিতরেই আদিবাসী নাবালিকাকে যৌন নিগ্রহ চালান সেই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । শামুকতলার জিৎপুর মিশন জুনিয়র হাই স্কুলের সোমবার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে দোতলার কম্পিউটার রুমে ডেকে নিয়ে যান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমিত্র মণ্ডল । সেখানে ফাঁকা ঘরে ছাত্রীটিকে যৌন নিগ্রহ করেন তিনি । এরপর বাড়ি ফিরে পরিবারের লোকেদের সেই ঘটনার কথা জানতেই তারা গভীর রাতেই শামুকতলা থানায় শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সৌমিত্র মণ্ডল নামে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ তার বাড়ি থেকে । এর আগেও নাকি তাঁর বিরুদ্ধে আগেও এই ধরণের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বাকি অভিভাবকরা ।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top