নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ কথায় বলে থাকে ভাইয়ের শত্রু ভাই৷ বাবার দেওয়া সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গভীর রাতে ভাই সহ তার পরিবারের চারজনকে প্রাণে মারার চেষ্টা৷ অবশেষে জনগণের সাহায্য নিয়ে প্রাণে বেঁচে বিশালগড় থানায় এবং মহিলা থানায় দুই ভাই এবং ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে খুনের এবং শ্লীলতাহানির মামলা দায়ের করেন৷ কিন্তু অভিযুক্ত ভাইও পাল্টা মামলা দায়ের করেন৷ এই নিয়ে গোটা বিশালগড় থানাধীন কমলাসাগরের চাম্পামুড়া এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷ জানা যায় ঐ এলাকায় দশরথ সিংহের তিন ছেলে রয়েছে৷ যথারীতি দশরথ সিং তার তিন ছেলেকে ১ কানি ৯ গন্ডা জায়গা সমানভাবে ভাগ করে দেয়৷ যথারীতি তিন ছেলে ঐ জায়গায় বাসবাস করছে৷ মেজ ছেলে নিত্যানন্দ সিংহের অভিযোগ তার ভড় ভাই গৌতম সিং এবং ছোট ভাই জীবন সিংহ সহ তার ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমা সিং ঐ জায়গা জোর করে দখল করে নেওয়ার নজর আসে৷ নিত্যানন্দ সিংহ জানান নিত্যদিন এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে এমনকি আমি গাড়ির চালক হিসেবে বাড়িতে না থাকাকালীন আমার দুই মেয়ে তার স্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে৷ যাতে করে বাবার দেওয়া এই বাড়ি ছেড়ে চলে যেতে৷ তাছাড়া গভীর রাতে ভাই গৌতম সিংহ, জীবন সিংহ ও পূর্ণিমা সিংহ ধারালো অস্ত্র নিয়ে আমাদের ঘরে আক্রমণ চালায়৷ যার ফলে আমার ঘরে দরজা টিন এবং আমার আঙ্গুলের অংশ কেটে যায়৷ চিৎকারে জনগণ এসে শেষ রক্ষা করে৷ অন্যদিকে নিত্যানন্দ সিংহের স্ত্রীর অভিযোগ তার দেবর জীবন সিংহ তাকে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে এবং এক সময় জোর করে তাকে শ্লীলতাহানিও করে৷ ফলে বাধ্য হয়েই বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করেন অন্যদিকে গৌতম সিংহ ও জীবনসিংহ তার ভাই নিত্যানন্দ সিংহের বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করেন বলে খবর৷ এনিয়ে চাঞ্চল্য দেখা দেয়৷
পৈতৃক সম্পত্তি হাপিজ করতে ব্যর্থ হয়ে সপরিবারে ভাইকে হত্যার চেষ্টা
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















