News Flash

  • Home
  • Uncategorized
  • পৈতৃক সম্পত্তি হাপিজ করতে ব্যর্থ হয়ে সপরিবারে ভাইকে হত্যার চেষ্টা
Image

পৈতৃক সম্পত্তি হাপিজ করতে ব্যর্থ হয়ে সপরিবারে ভাইকে হত্যার চেষ্টা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ৷৷ কথায় বলে থাকে ভাইয়ের শত্রু ভাই৷ বাবার দেওয়া সম্পত্তি জোর করে দখল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গভীর  রাতে  ভাই সহ তার পরিবারের চারজনকে প্রাণে মারার চেষ্টা৷ অবশেষে জনগণের সাহায্য নিয়ে প্রাণে বেঁচে বিশালগড় থানায় এবং মহিলা থানায় দুই ভাই এবং ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে খুনের এবং শ্লীলতাহানির মামলা দায়ের করেন৷ কিন্তু অভিযুক্ত ভাইও পাল্টা মামলা দায়ের করেন৷ এই নিয়ে গোটা বিশালগড় থানাধীন  কমলাসাগরের চাম্পামুড়া  এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷  জানা যায় ঐ এলাকায় দশরথ সিংহের  তিন ছেলে রয়েছে৷ যথারীতি দশরথ সিং তার তিন ছেলেকে ১ কানি ৯ গন্ডা জায়গা  সমানভাবে ভাগ করে দেয়৷ যথারীতি তিন ছেলে ঐ জায়গায় বাসবাস করছে৷ মেজ ছেলে  নিত্যানন্দ সিংহের অভিযোগ তার ভড় ভাই গৌতম সিং এবং ছোট ভাই জীবন সিংহ সহ তার ছোট ভাইয়ের স্ত্রী পূর্ণিমা সিং ঐ জায়গা জোর করে দখল করে নেওয়ার নজর আসে৷  নিত্যানন্দ সিংহ  জানান নিত্যদিন এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য হুমকি দিয়ে যাচ্ছে এমনকি  আমি গাড়ির চালক হিসেবে বাড়িতে না থাকাকালীন আমার দুই মেয়ে তার স্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে৷  যাতে করে বাবার দেওয়া এই বাড়ি ছেড়ে চলে যেতে৷ তাছাড়া  গভীর রাতে ভাই গৌতম সিংহ, জীবন সিংহ ও পূর্ণিমা সিংহ ধারালো অস্ত্র নিয়ে আমাদের ঘরে আক্রমণ চালায়৷ যার ফলে আমার ঘরে দরজা টিন এবং আমার আঙ্গুলের  অংশ কেটে যায়৷ চিৎকারে জনগণ এসে শেষ রক্ষা করে৷  অন্যদিকে নিত্যানন্দ সিংহের স্ত্রীর অভিযোগ তার দেবর জীবন সিংহ  তাকে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছে এবং এক সময় জোর করে তাকে শ্লীলতাহানিও করে৷  ফলে বাধ্য হয়েই বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করেন অন্যদিকে গৌতম সিংহ ও জীবনসিংহ তার ভাই নিত্যানন্দ সিংহের বিরুদ্ধেও থানায় মামলা দায়ের করেন বলে খবর৷ এনিয়ে চাঞ্চল্য দেখা দেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top