News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় হ্যান্ডবল গুয়াহাটিতে ত্রিপুরা দলের জোর প্রস্তুতি
Image

জাতীয় হ্যান্ডবল গুয়াহাটিতে ত্রিপুরা দলের জোর প্রস্তুতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে সাবজুনিয়র হ্যান্ডবল প্রতিযোগিতা। ২৭-‌৩১ মার্চ পর্যন্ত হবে আসর। তাতে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে গঠিত হলো ত্রিপুরা দল। সোমবার রামঠাকুর বয়েজ স্কুল মাঠে হয়েছিলো নির্বাচনী শিবির। তাতে বিচারকের ভূমিকায় ছিলেন ড:‌সূর্য কান্ত পাল, ড:‌ কান্তা দেব, মধুগোপাল বিশ্বাস, নন্দ দুলাল দে এবং দুলাল মিঁয়া। শিবিরে ৪৪ জন খেলোয়াড় অংশ গ্রহণ করে। তা থেকে ২০ সদস্যের প্রাথমিকভাবে ত্রিপুরা দল গঠন করা হয়। নির্বাচিতদের নিয়ে হবে বিশেষ প্রশিক্ষণ শিবির। যা শুরু হবে আজ থেকে। শিবির চলবে ৫দিন ব্যাপী। রাজ্য হ্যান্ডবল সংস্থার সচিব লিটন রায় এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। শিবিরে নির্বাচিত খেলোয়াড়রা হলো:‌ শান্তনু মালাকার, ইন্দ্রজিৎ দাস, ইশান ভৌমিক, উদয় শঙ্কর রুদ্রপাল, প্রীতম দাস, সুচিন্ত চৌধুরি, নীহার বসুমাতারি, বীরবাহাদুরজিৎ সরকার, রোহিত গোপ, গোপাল সাহা, শান রায়, স্পর্শ দেব, বিজয় সূত্রধর, শোভম পোদ্দার, শঙ্খ শুভ্র দাস,সাগর নম:‌ দাস, উদয় দেব, উমেশ রায়, শাম্বা দেববর্মা এবং শান্ত দেবনাথ। ‌

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top