News Flash

  • Home
  • দেশ
  • বিরোধী নেতাদের সিবিআই ও ইডি-র ফাঁদে ফাঁসানোর ষড়যন্ত্র করছে মোদীজি ও সরকার : অধীর চৌধুরী
Image

বিরোধী নেতাদের সিবিআই ও ইডি-র ফাঁদে ফাঁসানোর ষড়যন্ত্র করছে মোদীজি ও সরকার : অধীর চৌধুরী

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী মোদী ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, বিরোধী নেতাদের সিবিআই ও ইডি-র ফাঁদে ফাঁসানোর ষড়যন্ত্র করছে মোদীজি ও তাঁর সরকার। অধীরের কথায়, আমরা সবই দেখতে পাচ্ছি, তাঁরা যেভাবে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করছে এবং তারপর ক্যারিবিয়ান সাগরের কাছে মজা করছে তা আমরা দেখছি। নীরব মোদী ও মেহুল চোকসি অবাধে ঘুরে বেড়াচ্ছেন।

অধীর রঞ্জন চৌধুরী আরও বলেছেন, ভারতের সাধারণ মানুষ শীঘ্রই জানতে পারবেন, আমাদের প্রধানমন্ত্রী অক্ষম। ক্ষমতায় আসার আগে তাঁরা বলত কংগ্রেস দুর্বল ও কাপুরুষ, আমরা ক্ষমতায় থাকলে দাউদ ইব্রাহিমকে পাকিস্তান থেকে নিয়ে আসতাম। তাঁরা রাহুল গান্ধীকে অপমান করতেই ব্যস্ত। সংসদে অচলাবস্থা প্রসঙ্গে অধীর বলেছেন, সংসদে কাজ পরিচালনা করা সরকারের দায়িত্ব। বিরোধী দলকে নিজেদের মনের কথা বলতে দিচ্ছে না সরকার। সভার চেয়ারম্যান মাইক্রোফোন বন্ধ করে দেন। যদি কাউকে ক্ষমা চাইতে হয় সে হলেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top