News Flash

  • Home
  • দিনের খবর
  • রণকৌশল ঠিক করতে ফের বৈঠকে প্রধানমন্ত্রী; বিরোধীরাও আবার মিলিত হলেন, সংসদ উত্তালই
Image

রণকৌশল ঠিক করতে ফের বৈঠকে প্রধানমন্ত্রী; বিরোধীরাও আবার মিলিত হলেন, সংসদ উত্তালই

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকে রোজই উত্তাল হয়েছে গণতন্ত্রের পীঠস্থান। বিরোধীদের হইহট্টগোলে বারবার মুলতুবি হয়েছে সংসদের উভয়কক্ষের অধিবেশন। এই পরিস্থিতিতে সংসদীয় কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিক, বিরোধীরাও আবার মিলিত হয়েছেন। নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে মঙ্গলবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিসে বৈঠকে বসেন সমমনোভাবাপন্ন বিরোধী নেতারা। উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত বিরোধীদের বৈঠকে উপস্থিত ছিলেন।

এদিকে, আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে বিরোধীদের হইহট্টগোলে মঙ্গলবারও পন্ড হল সংসদের কাজকর্ম। তুমুল হইচইয়ের কারণে দুপুর দু”টো অবধি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফ্লোর নেতাদের সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

Releated Posts

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026

ভোটে বারবার পরাজয়ের পর আত্মবিশ্বাস হারিয়েছে বিরোধীরা, সংসদে হতাশা প্রকাশ করছে: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): একের পর এক নির্বাচনে পরাজয়ের পর বিরোধীরা আত্মবিশ্বাস হারিয়েছে এবং সেই হতাশা সংসদের অধিবেশনে…

ByByNews Desk Aug 19, 2026

এমএমডিআর সংশোধনের বিরোধিতা নবীন পট্টনায়কের, ওড়িশার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ভুবনেশ্বর, ১৯ আগস্ট (আইএএনএস): সংসদে পাস হওয়া খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) আইন বা এমএমডিআর আইনের সাম্প্রতিক…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top