News Flash

  • Home
  • দেশ
  • বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির মীরজাফর হলেন রাহুল গান্ধী : সম্বিত পাত্র
Image

বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির মীরজাফর হলেন রাহুল গান্ধী : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): ভারতীয় গণতন্ত্র সম্পর্কে অনভিপ্রেত মন্তব্যের জন্য এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ সমালোচনা করলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রাহুল গান্ধীকে “মীরজাফর”-এর সঙ্গেও তুলনা করেছেন সম্বিত পাত্র। বলেছেন, বর্তমান সময়ে ভারতীয় রাজনীতির মীরজাফর হলেন রাহুল গান্ধী।

লন্ডনে ভারতীয় গণতন্ত্র সম্পর্কে মন্তব্যের জন্য রোজই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রাহুল গান্ধী। মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, সংসদে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধীকে। তিনি সর্বদা দেশের বদনাম করেন। রাহুল গান্ধী হলেন বর্তমান ভারতীয় রাজনীতির মীরজাফর। তিনি দেশকে অপমান করেছেন এবং বিদেশী শক্তিকে ভারতে হস্তক্ষেপ করতে বলেছেন। এটা কংগ্রেস ও রাহুল গান্ধীর ধারাবাহিক ”ষড়যন্ত্র”। সংসদে তাঁর অংশগ্রহণ সবচেয়ে কম, অথচ তিনিই বলেন সংসদে তাঁকে কথা বলতে দেওয়া হয় না।”

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top