News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহারের মানের-এ ইটভাটার চিমনিতে বিস্ফোরণে মৃত্যু ৪ শ্রমিকের, আহত কমপক্ষে ১২ জন
Image

বিহারের মানের-এ ইটভাটার চিমনিতে বিস্ফোরণে মৃত্যু ৪ শ্রমিকের, আহত কমপক্ষে ১২ জন

পাটনা, ২০ মার্চ (হি.স.): বিহারের পাটনার মানের-এ ইটভাটার চিমনিতে বিস্ফোরণে প্রাণ হারালেন ৪ জন শ্রমিক। এছাড়াও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। সোমবার মর্মান্তিক ঘটনটি ঘটেছে মানের-এর ব্যাপুর গ্রামের লকি ইটভাটার চিমনিতে। মর্মান্তিক এই ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হয়। আশেপাশে উপস্থিত শ্রমিকরা চাপা পড়া মানুষজনকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। তড়িঘড়ি আহতদের চিকিৎসার জন্য দানাপুর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কয়েকজনকে পাটনায় রেফার করা হয়।

মানের-এর এসআই মুমতাজ আনসারী জানিয়েছেন, আমরা খবর পেয়েছি একটি ইটভাটার দেওয়াল ধসে পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। ৬ শ্রমিককে উদ্ধার করে দানাপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে আমরা তথ্য পেয়েছি দু”জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top