News Flash

  • Home
  • মুখ্য খবর
  •  দলীয় কর্মীদের অনুশাসন মেনে চলার আহ্বান বিজেপি প্রদেশ সভাপতির
Image

 দলীয় কর্মীদের অনুশাসন মেনে চলার আহ্বান বিজেপি প্রদেশ সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মার্চ৷৷  রবিবার আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী  ভবনে মুখ্যমন্ত্রী ড: মানিক সাহার উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের   সম্মাননা প্রদান করা হয়৷ বিধানসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠনের পর রবিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দলের তরফ থেকে দলীয় কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়৷ এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সহ সর্বস্তরের নেতা মন্ত্রী বিধায়ক সহ কার্যকর্তারা উপস্থিত ছিলেন৷ এদিন কার্যকর্তা সম্মাননা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রত্যেক কার্যকর্তাকে সাংগঠনিক অনুশাসন মেনে চলার পরামর্শ দিয়েছেন৷ তিনি বলেন অনুশাসন মেনে চললেই সংগঠন শক্তিশালী হবে৷ তিনি বলেন বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে কার্যকর তারা যে ভূমিকা পালন করেছেন তা খুবই প্রশংসনীয়৷ তবে বিধানসভায় জয়লাভ করে বসে থাকলে চলবে না আসন্ন লোকসভা নির্বাচন সহ অন্যান্য নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে৷ তিনি বলেন যেসব বুথ তুলনামূলকভাবে দুর্বল সেই সব এলাকা চিহ্ণিত করে সেগুলিকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করতে হবে৷ প্রদেশ সভাপতি বলেন রাজ্যে যাতে কোথাও এখন আর বিজয় মিছিল সংঘটিত না করা হয় সেই নির্দেশ মেনে চলতে হবে৷ তিনি বলেন যারা আমাদেরকে ভোট দিয়েছেন তারা যেমন আমাদের আপনজন ঠিক তেমনি যারা ভোট দেননি তাদেরকেও আপন করে নিয়ে তাদের মন জয় করতে হবে৷ রাজ্যের সর্বত্র শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে কার্যকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top